somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক ভ্রমণ

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপচে পড়া সবুজে সবুজময় ভাওয়াল শাল বনের ভেতর বিশাল অরণ্যভূমিতে তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার 'বালি সাফারি পার্ক'-এর অবয়বে এশিয়ার সর্ববৃহৎ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক'।

রাজধানী থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গভীর শাল বনের ভেতর ৩ হাজার ৮১০ একর ভূমির ওপর প্রতিষ্ঠা করা হয়েছে এ পার্ক।

বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন প্রধান ফটক পার হয়েই ভেতরে রয়েছে বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির বৃক্ষ, কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভারসিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়া সাফারি, বাঘের আস্তানা, সিংহের আস্তানা, চিত্রা হরিণ, কালো ভাল্লুক, সাম্বার হরিণ ও জলহস্তীর আস্তানা। রয়েছে ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, ঝুলন্ত সেতু, ন্যাচারাল হিস্ট্রি পর্যবেক্ষণ কেন্দ্র, গুইসাপ পার্ক, ফেন্সি কার্প পার্ক, ক্রাউন ফিজেন্ট পাখিশালা, পেলিকেল পাখির জলাধারা, অতিথি পাখির জলাধারা, বার্ডশো গ্যালারি, অর্কিড হাউস, ফোয়ারা, প্রজাপতি-পেঁচা ও শকুনের আস্তানা, ক্যাঙ্গারু গার্ডেন, হাতি গ্যালারি, লেক ও জলাধারা ইত্যাদি।


(২) পার্কে ঢোকার আগে পার্কের সামনে আমি আর আমার এক বন্ধু।


(৩) পার্কে ঢুকেই প্রথম এই ম্যাপটা দেখে নিলে আপনার পার্ক দেখাটা সহজ হবে।


(৪) প্রথমেই পুকুরের ফুটন্ত লাল শাপলা আপনার মন কেড়ে নেবে।


(৫) সাফারি কিংডম।


(৬) পাখিটা ক্যামেরা দেখে কেমন ভাবে পোজ দিয়ে দেখছেন ?


(৭/৮) নানা রঙের পাখিগুলো দেখে মুহুর্তেই মনটা ভালো হয়ে যায়।




(৯/১০) ঝগড়া বা খুনসুটি কোন কিছুতেই পিছিয়ে নেই ওরা।




(১১) ইচ্ছে হলে খুব কাছ থেকে ওদের সাথে ছবি তোলা যায়।


(১২) আবার নিজ হাতে খাওয়ানো ও যায়।


(১৩) কতো রকম পাখি যে আছে ?


(১৪) আমার প্রথম দেখা একটা চমৎকার ছোট্ট ফুল।


(১৫) একজন ক্ষুদে দর্শনার্থী।


(১৬/১৭) সাদা কালো রাজহাঁস।




(১৮/১৯) এমন আরো চমৎকার সব ছোট বড় বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে একটি জলধারায়।




(২০) ময়ুর এবং আরো কিছু সুন্দর পাখির আস্তানা এটা, বিশাল নেটে ঢাকা জায়গা, উপর দিয়ে ফ্লাই ওভারের মতো জায়গায় দাড়িয়ে দর্শকরা পাখির সৌন্দর্য্য উপভোগ করবে।


(২১/২২) বিশাল নেট লাগানো জায়গাটায় শুয়ে বসে অলস সময় কাটাচ্ছে দুটি ময়ুর, লাল রঙের পাখি দুটি আপন মনে খেলে বেড়াচ্ছে।




(২৩) আছে ছোট বড় নানা রকম কুমির।


(২৪) কোর সাফারি পার্ক।


(২৫) জিরাফ।


(২৬) জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হাতি, তবে ভয়ের কিছু নেই, সাথে আছে মাহুত।


(২৭) জঙ্গলে ছুটে চলা এমন জংলী গরু এতোদিন শুধু টিভির পর্দায়ই দেখেছি।


(২৮) জেব্রাগুলো হাটতে হাটতে কোথায় হারিয়ে গেলো পরে আর তাদের খুঁজে পেলাম না।


(২৯) জংলী পরিবশে হরিঙুলো মনে হয় বেশ ভালোই আছে।


(৩০) আমরা এটাকে বলি বিলাই চিমটি, খুবই ভয়ংকর জিনিস, গায়ে লাগলে চুলকাইতে চুলকাইতে জান শেষ।


(৩১) এবার বাঘ দেখার পালা।


(৩২) বাঘ এবং সিং দেখার জন্য রয়েছে খুবই চমৎকার দুটি রেষ্টুরেন্ট, রেষ্টুরেন্টে থেকে গ্লাসের ভেতর দিয়ে ওদের দেখে ছবি তোলায় ব্যস্ত দর্শকরা।


(৩৩/৩৪) গ্লাসের ভেতর থেকে তোলা বাঘদের ছবি।



আমি যখন গিয়েছিলাম তখনো সাফারি পার্কের গাড়ি চালু হয়নি, তাই যতটুকু দেখেছি হেটেই দেখতে হয়েছে, কিছুটা বাদ ও পড়েছে। এখন হয়তো গাড়ি চালু হয়ে গেছে, সুতরাং সাফারি পার্ক দেখতে একন আর কোন কষ্ট হবে না।
৪২টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×