somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের দেশ সাজেক-ফটোব্লগ

২৬ শে জুন, ২০১৫ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাজেক ভ্যালি বলতে রুইলুই ও কংলাক এই দুইটি আদিবাসি গ্রামকেই বুঝায়। মূলত সাজেক রাঙামাটি জেলার একেবারে উত্তরে বাঘাইছড়ি উপজেলার একটা ইউনিয়ন। রাঙামাটি জেলায় হলেও সাজেক যেতে হয় খাগড়াছড়ি থেকে। আর রাঙামাটি থেকে সাজেক যেতে হলে কাপ্তাই লেক পাড়ি দিয়া খাগড়াছড়ি জেলা হয়েই ওখানে যেতে হয়। সাজেকের উচ্চতা ১৫০০ ফুটের মতো। এই গ্রাম দুটিতে লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসীরা বসবাস করে। আদিবাসিদের জীবন যাত্রা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে রুইলুই পাড়াটা সত্যিই অনন্য। কংলাক পাড়া ছাড়া বাকী তিন দিকের পাহাড়গুলো সাজেক থেকে নিচু হওয়ায় ঐ দিককার পাহাড় চুড়া এবং সেখানকার আদিবাসিদের বাড়ি-ঘর গুলো ছবির মতো সুন্দর দেখায়। সাজেক ভ্যালিতে দাড়িয়ে মেঘে ঢাকা নিচের পাহাড় চুড়া গুলোর দিকে তাকালে মনে হবে যেন এক স্বপ্নের জগৎ। সেই সাথে দূরের মিজোরামের পাহাড় ও যেন আপনাকে হাতছানি দিবে ওখানে ছুটে যেতে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাটাই এ্যডভেঞ্চারে ভরপুর। রাস্তার বাঁকে বাঁকে আদিবাসি কুড়েগুলো দেখলে সত্যিই মন জুড়ায়। কখনো রাস্তা এতোটাই খাড়া উঠে গেছে বা নেমে গেছে যে বুকে সত্যিই কাঁপন ধরায়। তবে একটা ভালো ব্যাপার হলো পুরো রাস্তাই মসৃণ পিচঢালা।


(২/৩) সাজেক যাওয়ার পথ, আর সেই পথের ধারে আদিবাসিদের বাড়িঘর।




(৪) ওখানে যাওয়ার পথে দেখবেন আদিবাসি শিশুরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে....ওদের জন্যও শুভেচ্ছা স্বরূপ কিছু চকলেট সাথে নিতে ভুলবেন না যেনো।


(৫) রাস্তা খুব প্রশস্ত নয়, দুইটা চান্দের গাড়ি মোটামুটি ক্রস করতে পারে।


(৬/৭) সবুজ গাছগাছালির ভেতর দিয়ে এমন সুন্দর রাস্তায় চলতে নেই কোন ক্লান্তি।




(৮) সাজেক রিসোর্ট :রুইলুই পাড়ার একেবারে কেন্দ্রে অবস্থিত আর্মি পরিচালিত এই রিসোর্ট।


(৯/১০) রিসোর্ট রূনময়:এটি রুইলুই পাড়ার শেষ প্রান্তে অবস্থিত বাংলাদেশ আর্মি পরিচালিত একটি রিসোর্ট।




(১১/১২) রুইলুই পাড়ার লাল সবুজ আদিবাসি কুড়েগুলো দেখতে কিন্তু বেশ লাগে।




(১৩) যদিও সেনা বাহিনীর শৈল শিখড়ে আমাদের থাকার জন্য নির্ধারিত রুম ছিলো তবু আমরা হেলিপ্যাডে তাবু টানিয়ে কয়েকজন ঘুমিয়ে ছিলাম বা বলা বলে পুর্ণিমার চাঁদের সাথে লুকোচুরি খেলছিলাম।


(১৪) দু'দিন আগেই পূর্ণিমা ছিলো, আদো ক্ষয়ে যাওয়া চাঁদটা আমাদের সাথে সারা রাত্রি মেঘের আড়ালে লুকোচুরি করেই কাটিয়ে দিলো।


(১৫) ভোরে উঠেই আদিবাসি তরুণীরা নিচের কোথাও থেকে পানি নিয়ে আসছে।


(১৬/১৭) কেউবা কুড়ের দরজা খুলেই আড়মোড়া ভেঙে মোটা বাঁশের পাইপে তামাক খায়ে সারা দিন কাজ করার শক্তি যুগিয়ে নিচ্ছে।




(১৮) রুইলুই পাড়ার স্টোন গার্ডেন।


(১৯) ফিরে আসার আগে খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম কংলাক পাড়া, এটা কংলাক পাড়ার একটা ঘরের ছবি।


কংলাক পাড়ার উঁচু পাহাড়ে দাড়িয়ে তোলা রুইলুই পাড়ার ছবি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫১
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×