আমি আগেই স্বীকার করেছি যে খুব ছোটকাল থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আমার আকর্ষণ দুর্নিবার! আর এই অযাচিত মানসিকতার জন্য কৈশোরে আমাকে টুকটাক পাপ (!) করতে হয়েছে! কিন্তু এমন কাজ করা মোটেই ঠিক না। আমি আমার সন্তানকে এমন কখনোই করতে দেব না! যাই হোক এবার আসল ঘটনায় আসি।
যত দূর মনে পরে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। থাকি বরিশালে। একদিন বিকেলবেলা। বটতলা পুরান পাসপোর্ট অফিসের সামনে আমি, রাকিব আর বাপ্পি দাঁড়িয়ে! হাতে তেমন কোন কাজ নেই। রিকশায় মেয়ে দেখা ছাড়া কোন কাজ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ বাপ্পি বলল, চল একটা এক টিকিটে দুই ছবি মেরে আসি!
রাকিব বলল, তুই এসব কি বলছিস?
আমি তো ভয়ই পেয়ে গেলাম! বললাম, নারে! আমার এত সাহস নাই! বরিশালে সবাই সবাইকে চেনে। কোনভাবে যদি আম্মার কানে যায়! খবর আছে আমার! আমি যাব না।
আমাদের কথা শুনে বাপ্পি কেমন যেন দমে গেল!
ঘণ্টাখানেক পর।
হাঁটতে হাঁটতে আমরা সদর রোডে চলে এলাম। তখন বরিশালে কাকলি নামক একটা সিনেমা হল ছিল। সেখানে সব হট হট (!) বাংলা ছবি দেখানো হত। ওই হলের সামনে এসেই বাপ্পি আমাদের খোঁচাতে শুরু করল! চল। ঢুকে পড়ি। পোস্টার দেখে মনে হচ্ছে পয়সা উঠে যাবে!
সেদিন জীবনে দুইটা প্রবাদ বাক্যের সত্যতা হাতে নাতে পেলাম- ১/ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা! ২/ সংগদোষে লোহা ভাসে!
সিনেমা হলের আলো আধারি পরিবেশ আমাদের খুব একটা খারাপ লাগছিল না। তদুপরি নায়িকার বার বার পানিতে ভেজার অপচেষ্টা দেখে দেখে চারপাশ বেশ গরমই (!) লাগছিল। যতদূর মনে পড়ে ছবিটার নাম ছিল ০০৭ টাইপ একটা কিছু! তো আমরা ছবি দেখছি! এক দৃশ্যে দেখা গেল, নায়িকা পানিতে ডুবে গেল আর নায়ক তাকে তুলে এনে মাটিতে শোয়াল। সাধারণত কেউ পানিতে ডুবে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে তার পেটে চাপ দিয়ে পানি বের করা হয় বা তাকে শ্বাস দেবার চেষ্টা করা হয়। অথচ এখানে দেখলাম, নায়ক প্রাথমিক চিকিৎসার নাম করে নায়িকার গায়ের জামা কাপড় সব খুলে ফেলল...তারপর...হিশ হিশ...
একটু পরে রাকিবের হালকা আওয়াজ শোনা গেল, পয়সা উঠে গেল রে...!
তৃপ্তিকর (!) অনুভূতির বিনাশ হবার আগেই আমাদেরকে এক ভয়ানক আতঙ্ক চেপে ধরল যখন হঠাৎ দেখলাম আমাদের পাশে বসা লোকটি নেই কিন্তু তার জায়গাতে একটা ব্যাগ পরে আছে! ওরে আল্লাহ! বোমা নাতো! উল্লেখ্য ওই সময় দেশের অনেক সিনেমা হলে বোমা হামলা হয়েছিল!
আমাদের তো কলিজায় তখন পানি নেই! মনে মনে প্রতিজ্ঞা করে ফেললাম, হে খোদা এবারের মত বাঁচিয়ে দাও! আর জীবনেও এ পথে আসব না!
আল্লাহর অশেষ রহমত! দেখলাম একটু পর ব্যাগওয়ালা লোকটা চলে আসল। হয়ত হট সিন দেখে তার বাথরুম পেয়েছিল!!
এরপর সিনেমা শেষ না করেই আমরা হল থেকে বের হয়ে গেলাম! বলাবাহুল্য, সেই ঘটনার পর আজ এত বছর হল আমার আর হলে গিয়ে সিনেমা দেখা হইনি!!!
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।