আজকে হঠাৎ নিজের ব্লগার পরিসংখ্যানে দেখলাম আমি ৬ বছর ৩ দিন ধরে ব্লগিং করছি! এত দিন! আসলে সময় যেতে সময় লাগে না। আমার মত প্রবীণ ব্লগার আর কি কেউ আছে এখন? অবশ্য এটা ঠিক আমি কখনোই নিয়মিত ব্লগ লিখতে পারি নাই। তবে শুরুতে বেশ রেগুলারই পোস্ট দিতাম। আমার প্রথম পোস্ট ছিল ৬ জানুয়ারি ২০০৬ -তে। তখন আমি রাজশাহী থাকি। রুয়েটে পড়ি। পদ্মার পাড়ে ঘুড়ি। বিভিন্ন পত্রিকায় ছোট গল্প লেখার চেষ্টা করি। দুই এক টাকা পাই। আর তা দিয়ে সাহেব বাজারে চিলিসে চিকেন বিরানি খাই!
সে সময়টা পর্যন্ত রাজশাহীতে হাতে গোনা কয়েকটা সাইবার ক্যাফে ছিল। রুয়েটের কাছাকাছি কাজলাতে ছিল একটা। আমি প্রায়ই বিকেলে ওখানে একটু যাবার চেষ্টা করতাম। আসলে একটা ছোট ফটোকপির দোকানে তিনটা কম্পিউটার বসিয়ে ওটাকে সাইবার ক্যাফে বানিয়ে ফেলা হয়েছিল। আজ এত বছর পর দোকানটার নাম ঠিক মনে আসছে না।
তখন পেন ড্রাইভ রাজশাহীতে একদম ছিল না বললেই চলে। আমরা তখন ফ্লপি ডিস্ক ব্যবহার করতাম। ইন্টারনেটের লাইন ছিল অনেক স্লো, বলা যায়, এক পেজ লোড দিয়ে তার পুরোটা আসতে যে সময় লাগত সে সময়টাতে অনায়েসে এক ঘুম দিয়ে ওঠা যেত! এ কারণে রুমে বসে পোস্ট লিখে এনে সাইবার ক্যাফেতে বসে ব্লগে দিতাম। এছাড়া আরও একটা কারণও ছিল। এক ঘণ্টা ব্রাউজিং চার্জ ছিল ২০ টাকা। পকেটে টাকা আর নেটের গতি কোনটাই সন্তোষজনক ছিল না বলে রুমে বসে না লেখা ছাড়া আমার কোন উপায়ও ছিল না। আর হালের ফোর জি বা ব্রডব্যান্ড কি জিনিস তা-ই তখন জানতাম না।
এমন কি স্টিকি পোস্ট কি তা নিয়েও আমার ধারণা স্বচ্ছ ছিল না। সেসময় আমার এক বন্ধু নুরুলের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু ওর পরিবারের তার চিকিৎসার ভার বহন করার সামর্থ্য ছিল না। আমরা রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তখন সমাজের নানান বিত্তবানদের কাছে হাত পেতে ছিলাম। আমি এ নিয়ে একটা পোস্ট লিখেছিলাম। কিন্তু ওটা যে এই ব্লগে স্টিকি করা হয়েছিল এটাই আমি জেনেছিলাম কয়েকদিন পর। একদিন বিকেলে হাসিন ভাই আমাকে ফোন দিয়ে বললেন, ‘তোমার স্টিকি পোস্টটার আপডেট দাও।‘ প্রথমটায় আমি ঠিক বুঝতে পারছিলাম না স্টিকি কি? পরে উনি বিষয়টা ব্যাখ্যা করলেন, সাইটের উপরে স্থায়ী পোস্ট যা কয়েকদিন নড়েচড়ে না! যাই হোক। ওই লেখার পর দেশ বিদেশের অনেকের সহযোগিতা পেয়েছিলাম। ফলাফলে বন্ধু নুরুল এখন ভাল আছে।
বলতে বলতে অনেক কথাই বললাম। আসলে নস্টালজিয়া আজব এক জিনিস! যাই হোক। শুভ ব্লগিং!
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।