“ ... একটু পর তমাল আসল। দরজা বন্ধ করার সাথে সাথে তিশার বুকটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে রইল। কিন্তু তার কান সম্পূর্ণ সজাগ! সে স্পষ্ট শুনতে পাচ্ছে তমাল হেঁটে হেঁটে খাটের কোনায় এসে পৌঁছেছে! হঠাৎ তিশার মনে হল কেউ বোধহয় তার শাড়ির আঁচল ধরে টানছে। শিট! এসেই শুরু করল! এ তো দেখছি চরম অসভ্যলোকরে বাবা ...
... হঠাৎ করেই রাফির সাথে ব্রেক আপ হয়ে গেল লোপার। রাফি আসলে তার মত নয়। শুধু গাইড করতে চায়। কত বড় সাহস ওর! বলে কি না আমি উশৃঙ্খল! আমি কি ওর চেয়ে কোন অংশে কম বুঝি! আমি একটা কর্পোরেট হাউজে জব করি। আমাকে জ্ঞান দিতে আসে!! যা ব্যাটা তোকে আমার দরকার নাই। আমার লাইফ আমিই ভাল বুঝব ...
... এমএমএস। হায় ভগবান! এটা কী! ওহ সিট! তাপসীর সঙ্গে রাম এসব কী করছে! জয় আর দেখতে পারে না। জোরে জোরে ঢাকের ওপর বাড়ি পড়তে থাকে। জয় যেন কিছুই শুনতে পায় না ... ঢাকের শব্দ ...
মানুষের চিৎকার ... পুরোহিতের উচ্চারণ - যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা/ নমস্তস্যৈ নমস্তস্যৈ
... নমস্তস্যৈ নমঃ নমঃ ...
... ছোটনের খুব ইচ্ছা করে শুধু একবার, শুধু একবার প্রিয় মুখটা পিছনে তাকিয়ে দেখে। ইচ্ছে করে ছুটে গিয়ে তাকে বলে, রাইসা আমি তোমাকে অনেক ভালবাসি। এতটা আমি নিজেকেও বাসি না ... “
জীবনের এমন কিছু ছবি আমি আঁকার চেষ্টা করেছি আমার প্রথম গল্প গ্রন্থ “আমাদের গল্প”-এ। এটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। একুশের বইমেলার প্রথম দিন থেকেই “আমাদের গল্প” পাওয়া যাবে জাগৃতির স্টলে (স্টল নং-২৪০, ২৪১, ২৪২)।
চরম আবেগ, আকাঙ্ক্ষা আর আগ্রহ নিয়ে আমি উন্মুখ হয়ে আছি এই নতুন বইটির ঘ্রাণ নেবার জন্য। বিভিন্ন সময়ে জনকণ্ঠ, প্রথম আলো, সাপ্তাহিক ২০০০ ইত্যাদিতে প্রকাশিত ২৪টা ছোট গল্পের এক সংকলিত রূপ এই বইটি। তাছাড়া প্রথম বই বলে এর প্রতি অনুভূতিটাও গভীর। সাথে সাথে অযাচিত এক আশংকাও কাজ করছে আমার মনে যে, বাংলাদেশে নতুন লেখকদের বই বিক্রি হয় না! কেউ কি কিনবে আমার বই? যাই হোক। লেখাতেই আমার আনন্দ!
সবাইকে এই বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।