সম্পূরক
[ভ্যালেন্টাইন স্পেশাল!]
এই তো গেল শামীম সাহেবের কথা। এবার বলা যাক তার মিসেসের চিন্তাভাবনা বিষয়ে।
মিসেস শামীমের পিতৃপ্রদত্ত নাম তানিয়া বেগম। সাম্প্রতিককালে তিনি তাঁর স্বামীকে বেশ সন্দেহের চোখে দেখছেন। অবশ্য দেখবেনই বা না কেন! শামীম সাহেবের কতিপয় সন্দেহজনক গতিবিধি তানিয়া বেগমকে এমন আচরণ করতে ইন্ধন যুগিয়েছে। তানিয়া বেগম কয়েকদিন আগে তাঁর এক জ্ঞানী (!) বান্ধবীর কাছ থেকে শুনেছেন- মধ্যবয়সে নাকি পুরুষদের ভিমরতিতে ধরে। তাছাড়া বিভিন্ন হিন্দী সিরিয়াল দেখে তানিয়া বেগমের মনে সন্দেহজনিত বাতিক ব্যাপক আকার ধারণ করেছে। এর মধ্যে শামীম সাহেব রাত করে ঘরে ফেরা শুরু করছেন। একেই বলে, মড়ার উপর খাঁড়ার ঘা। তানিয়া বেগমের মধ্যে একটা ধারণা এখন স্থায়ীবাবে বসবাস করতে শুরু করেছে, যেকোন দিন তার স্বামী ভেগে যেতে পারে! তাই ওনার কাছ থেকে এখনই যতটা সম্ভব আদায় করে নেয়া অত্যাবশ্যক। তাই ডাইরেক্ট এ্যাকশন।
কিন্তু একমুখী এ্যাকশন আর কতদিন চলে! নিউটন সাহেব তো অনেক আগেই বলেছেন- প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই তো লেগে গেল একদিন ধুন্ধুমার। শামীম সাহেব বললেন, তোমাকে নিয়ে তো আর পারছি না।
-তা পারবে কেন? আরেকজনকে নিয়ে তো ঠিকই পার। ইঙ্গিতপূর্ণ কথার বাণ ছুড়লেন তানিয়া বেগম।
-কি বলতে চাও তুমি?
-ন্যাঁকা। কী বলছি বোঝ না?
-তুমি কি আমাকে সন্দেহ কর?
-একেই বলে- চোরের মন পুলিশ, পুলিশ।
-কি, আমি চোর। তুমি ডাকাত।
-কী বললে আমি ডাকাত? তুমি চোর, তুমি ডাকাত।
-তোমার চৌদ্দগুষ্ঠি চোর ডাকাত।
-খামোস! মুখ সামলে কথা বল।
-কী, কী করবে তুমি? কোন কুলক্ষণে যে তোমার মতো মিন মিনে লোককে বিয়ে করেছিলাম। হায় খোদা!
-আমাকে বিয়ে করবে না তো কাকে করবে? তোমার যা চেহারা তাতে তো তোমাকে বিল গেটস বিয়ে করতে আসবে না।
-ও তাই। এখন তো আমার চেহারা আর ভাল লাগবে না। ক’জন চেহারাওয়ারী জুটিয়েছ শুনি। চরিত্রহীন।
-কী বললে? তোমাকে আজ...। এ কথা বলেই শামীম সাহেব যেই না বউয়ের দিকে তেড়ে যেতে শুরু করেছেন অমনি তাঁদের একমাত্র মেয়ে রূপা বলে উঠল, ছিঃ ছিঃ ছিঃ আব্বু –আম্মু তোমরা এসব কি করছ? মেয়ের কথায় যেন সংবিত ফিরে পেলেন শামীম দম্পতি। মেয়ের আদালতে বিচারপ্রার্থী আসামীর মতো এক অপরকে দোষারোপ করে বললেন, ও-ই তো আগে শুরু করেছ?
-যাই হোক। শোন আব্বু, শোন আম্মু তোমরা যদি এভাবে এক অপরকে সন্দেহ কর তাহলে আমার কী হবে? আমাদের সংসারের কী হবে? তোমাদের ছাড়া এ পরিবার অচল। তোমরা একে অন্যের সম্পূরক। প্লিজ, আর ঝগড়া কর না।
-ঠিক আছে, তোর আব্বুকে বল আর যেন রাত না করে বাড়ি ফেরে। বললেন তানিয়া বেগম। শামীম সাহেব হ্যাঁসূচক মাথা নাড়তেই তানিয়া বেগম বললেন হ্যাপি ভ্যালেন্টাইন!
অবাক চোখে শামীম সাহেব বললেন, ও আজ ১৪ ফেব্রুয়ারী। ওহ তানি, ইউ আর সো ফানি!
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।