somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে.........(পর্ব-২)

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগের পর্ব: ১...View this link

শাকিল মেইল পাঠাল..

সালাম নেবেন, "আসসালামুআলাইকুম।" আপনি হয়তো শুনে থাকবেন আমার ব্যাপারে, যদিও আমি জানিনা কিছুই। জোৎস্না আপু আপনার মেইল আইডি টা আমাকে দিলেন যোগাযোগ করার জন্য। কিন্তু এমন একটা পরিস্থিতিতে কিভাবে নিজেকে উপাস্থাপন করতে হয় কিংবা শুরুটা কিভাবে সামাল দিতে হয় আমার জানা নেই। তবুও সাহস করে মেইলটা লিখা। আমার মেইল এড্রেস এবং ফোন নাম্বার লিখে দিলাম, প্রয়োজন বোধ করলে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপত্তি বা সংকোচ না থাকলে আপনার কন্ট্রাক্ট নাম্বার আমাকে পাঠালে আমি ফোন করতে পারি, কিংবা মেসেঞ্জার বা স্কাইপ ইউজ করা যায় যদি স্বাচ্ছন্দ বোধ করেন। আমার মতামত জানালাম এখন আপনি কোন মাধ্যমটা স্বাচ্ছন্দ বোধ করবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম।"

আজকের মতো এখানেই ইতি টানলাম

শুভেচ্ছান্তে

শাকিল।

শাকিল মেইলটা সেন্ড করল। মিনিট দশেক পরেই ইয়াহু মেসেঞ্জার এ ফ্রেন্ড রিকোয়েষ্ট চলে এলো, একটু চমকে গেল বটে সে, বলা নেই কওয়া নেই সরাসরি ফ্রেন্ড রিকোয়েষ্ট! একটু অপ্রস্তুত ও হলো শাকলি।

সুমাইয়া : হায়

শাকিল : হ্যালো, হাউ আর ইউ?

সুমাইয়া : ভাল নেই

শাকিল : কেন বলা যাবে কি?

সুমাইয়া : আমার মাথায় ঢুকছেনা আপনি কি বুঝে আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছেন

শাকিল : জ্বী আমি না বুঝেই দিয়েছি, সবকিছু যে বুঝে করতে হবে এমনতো আর নয়

সুমাইয়া : তাই!

শাকিল : হুম

সুমাইয়া : আপনি না বুঝে আর কি কি করেন?

শাকিল : আমি না বুঝে তেমন কিছুই করিনা শুধু বিয়েটা না বুঝে করতে মন চাচ্ছে

সুমাইয়া : আপনার সাথে তো কথায় পারা যাবেনা দেখছি

শাকিল : আমাকেতো সবাই বোকায় ভাবে জানি

সুমাইয়া : আপনিতো শুধু বোকাই নন, আরও কিছু...

শাকিল : যেমন?

সুমাইয়া : বলা যাবেনা

শাকিল : অভয় দিলাম, রিএ্যাক্ট করা হবেনা, বলতে পারেন

সুমাইয়া : গাধাও বটে

শাকিল : সম্ভবত

সুমাইয়া :আচ্ছা আপনি এটা বুঝেন? আমার খরচ বিয়ার করার মত স্বাবলম্বি আপনি নন!

শাকিল : হুম গাধা হলেও এটা বুঝি

সুমাইয়া : তাহলে আপনার কি উচিত ছিলনা যখন এ ব্যাপারে কথা উঠেছে আপনি নিজ থেকেই নিশেধ করে দেয়া

শাকিল : এটাতো খুব সহজ, এত সহজ কাজ করতে আমার ভাল লাগেনা, এতো সহজ কাজটাতো আপনিই করতে পারতেন

সুমাইয়া : মেয়েরা চাইলেও অনেক কিছু পারেনা, ছেলেদের হ্যাল্প লাগে

শাকিল : তার মানে আমার হ্যাল্প ছাড়া এত সহজ কাজটা আপনাকে দিয়ে হচ্ছেনা

সুমাইয়া : হবেনা কেন, অবশ্যই হবে, আগে গাধার একটা ছবি দিন, দেখে নিই একটু গাধাটাকে

শাকিল : তার আগে শুনুন গাধার খপ্পরে পড়লে কি বিপদ হতে পারে!

সুমাইয়া : বলুন শুনি

শাকিল : ট্রাজেডি বুঝেন

সুমাইয়া : হুম বুঝি, তবে বোঝাতে পারবনা

শাকিল : কত প্রকার বলুনতো?

সুমাইয়া :জানিনা

শাকিল : আমি বলছি, দুই প্রকার, এক হল গ্রীক ট্রাজেডি আর অন্য এক হল শেক্সপিরিয়ান ট্রাজিডি, সাহিত্যের ভাষায়

শাকিল : আছেন? নাকি ঘুমিয়ে গেলেন!

সুমাইয়া : শেষ করুন

শাকিল : গ্রীক ট্রাজেডি হল নিয়তি, আপনি যাই করুননা কেন আপনার কপালে যা আছে তাই হবে, এটাকে এড়ানোর উপায় নেই, পুরুটা ঈশ্বর নির্ভর, কিন্তু শেক্সপিয়ার এসে ধারাটাকে ভাংলেন, ওনার লিখায় ধারাটা পাল্টে গেল, এটাকে ইউরিপিয়ান ট্রাজেডিও বলতে পারেন, তারা আর ঈশ্বর এর ক্রিড়নক হতে আগ্রহী হলনা, ধারাটা কি? ধারাটা হল নিয়তি হল কর্ম নির্ভর, তোমার কর্মই তোমার প্রতিফল। তুমি যে কর্ম করবে তার ফল পাবে, তুমি চাইলে ঈশ্বর এর নির্ধারিত ভাগ্যকে বদলে দিতে পার। এখন আসা যাক আপনাকে ট্রাজেডির ইতিহাস কেন বলা? বললাম এ জন্য যে, গাধার সাথে মিলন হলে আপনার কপালে ট্রাজেডি নিশ্চিত, সেটা গ্রীক ট্রাজেডি হোক কিংবা সেক্সপিরিয়ান।

সুমাইয়া : হে আললাহ কোন পাগলের পাললায় পড়লাম উদ্ধার কর!!

শাকিল : দোয়া করছি আশা করি কবুল হবে

সুমাইয়া : আমি গেলাম অফিস ছুটি, কাল আমার ইভিনিং শিফট, বিকেলে কথা হবে। বাই, টেইক কেয়ার....

চলবে.........

পরের পর্ব (৩)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×