নাম তার গাজী
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের পাড়ায় ছিল
গোলমাল গাজী
কথায় কথায় তার
ধরা কাজ বাজি।
দিল্লী ঘুরে এসে
টাইটেলে হাজ্বি
সব্বাই জানে সে
নাম্বার ওয়ান পাজি।
দুপুরে সে খেয়েছিল
ডাল আলুভাজি
সন্ধ্যায় বলে বেড়ায়
বিরানী খেলাম আজই।
পাঞ্জাবি, টুপি পরে
সাজে নামাজি
যদিও ছিল তার
কাজ ধোকাবাজি।
দেশের প্রয়োজনে সে
যুদ্ধে যেতে রাজি
সে কথা রেখেছিল
ছিলনা চাপাবাজি।
-------------
বি.দ্র. আমার বেড়ে উঠা ছিদ্দিক কলোনীতে, সেখানে ছিল আঠারটা পরিবার, কলোনীর পরিবেশ এতো সুুন্দর ছিল যে কেউ একবার ঘর ভাড়া নিলে আর যেতে চাইতনা। কলোনীর ভেতর বাউন্ডারী দেয়া পুকুর, চারপাশে গাছপালা আর স্থানীয় সমাজ এর সাথে এভাবে মিশে থাকা যেন আমরাও স্থানীয়। আমার জন্ম সেখানে এবং আমাদের পরিবার একটানা ১৬টা বছর সেখানেই ছিলেন। পরে নিজেদের বাড়ী করে চলে আসা অন্য জায়গায়। সেই কলোনীতে গাজী সাহেব ছিলেন। খুব ভাল মানুষ এবং তিনি মুক্তিযুদ্ধা ছিলেন। এই ছড়া দেখলে তিনি হয়তো রাগ করবেন তবে কাউকে উদ্দেশ্য করে এই ছড়া লেখা হয়নি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন