তেঁতুল গাছে ভূত
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেঁতুল গাছে ভূতের বাসা
থাকে মগ ডালে
ভূঁতের ছানা বোবা কানা
নাচে ঝুমুর তালে।
একলা পেলে দিন দুপুরে
তেঁতুল গাছের তলায়
তেঁতুল খাবার লোভ দেখিয়ে
ডাকবে চিকন গলায়।
ভূতের ডাকে সাড়া দিয়ে
ওঠো যদি গাছে
দেখতে পাবে ভূতের বাচ্চা
কেমন সুন্দর নাচে।
বলবে তোমায় নাচবে এসো
আমরা যেমন নাচি
নাচা শেষে খেতে দেবে
পাকনা তেঁতুল যাচি।
তেঁতুল খেয়ে ধপাস করে
পড়বে তুমি নিচে
অজ্ঞান হয়ে রইবে পড়ে
দাতের পাটি খিচে।
শফি হুজুর ঝারবে তোমায়
পানি পড়া দিয়ে
কান্ড দেখে পাড়ার লোকে
হাসবে তোমায় নিয়ে।
আর যেওনা তেঁতুল তলায়
তেঁতুল গাছে ভূত
আজগুবি সব গপ্পো বানায়
ভূতের মামদো পুত।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন