মধ্যবিত্তের মাছের ঝোল
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলিশ জোড়া ধরতে মানা
ইলিশ খাবে বোয়াল
বোয়ালের গায়ে হাত লাগলে
ফাটিয়ে দেবে চোয়াল।
মলাডেলা পুঁটি মাছের
ঝোলটা খাবে বেশী
চোখের জ্যোতি বাড়বে তাতে
মাছটা হলে দেশী।
দেখলে শিং হাত দিওনা
কাটায় দারুণ বিষ
কবিরাজের পথ্য নিয়ে
গুণতে হবে ফিস।
জ্যান্ত কৈ আর চিরিং মাছে
আর দিওনা চোখ
ফার্মের মাগুর, ফাংগাস আছে
সেটাই রান্না হোক।
করবে বাজার উর্ধ্বে হাজার
নিম্নে যতো পারো
শাক-সব্জি কিনতে থাকো
মাছের আশা ছাড়ো।
বাজার সেরে ফিরলে ঘরে
বউ করলে রাগ
বলবে তাকে মাছ বাজারে
মশা মাছির ঝাক।
পঁচা মাছের গন্ধ শোকে
সব্জি বাজার গিয়ে
টাটকা আলুর ভাজি খাব
ডালের পানি দিয়ে।
তবুও যদি বউটি তোমার
দেখায় তুমুল রাগ
ভয় পেয়না মানিয়ে নেবে
আর কিছুদিন যাক।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন