বড় বিলাই আপুর এই
Click This Link পোষ্টে "চুমকী" গানটার কথা পড়ে এক কাহিনী মনে পড়লো , নিচে তা শেয়ার করলাম
ক্লাস এইটে বৃত্তি কোচিং করতাম (ফাঁকিবাজি আরকি)।ছেলে মেয়ে একসাথে কোচিং হইতো

।কোচিং ক্লাসে রেশমি নামে এক সুন্দরী ছিল

যাহার পিছনে ক্লাস ৯-১০ টেনের বড় ভাইরা লাইন দিতো আমাদের জন্য তখন আঙুর ফল টক

। মাঝে মধ্যেই বড় ভাইয়েরা ডাকতো আর খবর নিতো রেশমির,শেষে কইতো দেইখা রাখিস তোদের ভাবী

যাই হোক এক দুপুরে কোচিং শেষে রেশমি যাইতেছে ক্লাস টেনের ৩ বড় ভাই তারে দেইখা গাওয়া শুরু করছিল "রেশমি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কী তাতে" কিন্তু বিধিবাম ঐ দিন ক্লাস নাইনের এক সেকশন টিফিনে খালি হয়ে যাওয়ায় সহ: প্রধান শিক্ষক নিজে বাহির হইছিলেন বেত নিয়া পুলাপানের খোজে

স্যার পুলাপানদের না পাইলেও গায়ক ভাইদের পাইছিলেন ব্যাস আর কই যায় বেতের তান্ডব শুরু হইলো

যা শুরু হবার কথা ছিল নাইনের টিফিন পালানো সেকশনের উপরে

তা পড়লো ৩ জনের উপর

।
ঐ দিন স্যারের ৩ টা বেতের দফারফা হয়েছিল আর ওর পরে রেশমিরে কেউ জ্বালানোর সাহস করে নাই ।
পরে ঐ ৩ জনের যে কাউকে দেখলেই পুলাপানেরা গাইত
রেশমি চলেছে একা পথে .....
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮