আমার প্রিয় পোস্ট

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

রাইফেল সিরিজ - একে ৪৭ :P;)

৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

শেয়ারঃ
0 6 0

রাইফেল সিরিজের এইবারের রাইফেল Avtomat Kalashnikova বা AK-47।

যা কিনা দুনিয়ার সবচেয়ে বেশী ব্যবহৃত এবং জনপ্রিয় রাইফেল।এটাকে বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল বলা হয়।AK-47 এর ডিজাইন করেন সোভিয়েত ট্যাংক কমান্ডার মিখিলি কালাশনিকভ।

মিখিলি কালাশনিকভ - একে ৪৭ এর স্রষ্টা
একে ৪৭ এর অন্যতম বৈশিষ্ট হল এর বুলেট এর মারাত্বক ভেদন ক্ষমতা ,এটি ৭.৬২*৩৯ মি.মি বুলেটকে ৭১৫ মিটার/সেকেন্ডে :-/:-/ ছুড়ে যা ৮ ইন্চি ওক কাঠের এবং ৫ ইন্চি কনন্ক্রিট দেয়াল ভেদ করতে পারে।:-/:-/ এছাড়া এতে কষ্টমাইজ বুলেট ব্যবহার করা যায় যা আরও মারাত্বক হতে পারে। উদাহরনে ভারতের মুম্বাই হামলার সময় মুম্বাই পুলিসের এন্টি টেররিষ্ট স্কোয়াডের চীফ হেমন্ত কারেকারের বডিআর্মার ভেদ করেছিল একে ৪৭ এর কাষ্টমাইজ বুলেট। এছাড়া এতে সিঙ্গেল শট, ব্রাস্ট অব ফায়ার এবং গ্রেনেড ছুড়ার সুবিধা আছে ।

গ্রেনেড লান্চার যুক্ত একে ৪৭

একে ৪৭ এর জনপ্রিয়তার অন্যতম কারন এর নির্ভরতা,সহজ ব্যবহার ও রক্ষানাবেক্সন ইত্যাদি।

একে ৪৭ ব্যবহার করার জন্য তেমন কোন আলাদা প্রশিক্ষনের প্রয়োজন হয় না। ২-১ ঘন্টার হালকা পাতলা প্রশিক্ষনেই মোটামুটি সবাই ভালভাবে একে ৪৭ চালাতে সক্ষম হয়েছে এমন রেকর্ড খুবই সহজলভ্য। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় মূলত একে ৪৭ এর গুনের কাছেই মার খেয়ছে আমেরিকানরা। কারন একে ৪৭ এর সহজ প্রশিক্ষন সুবিধাতে মোটামুটি সব শ্রেনীর ভিয়েতনামিরাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে সক্ষম হয়।:D

নির্ভরতার দিক দিয়ে আজও একে ৪৭ এর ধারে কাছে তেমন কোন অস্ত্র নেই । এটিকে দুনিয়ার যেকোন স্থানে ব্যবহার করা যায়। তীব্র শীত,গরম,ভেজা আবহওয়া কোন কিছুই এর কাজে ঝামেলা তৈরী করতে পারেনা। যা এটাকে গেরিলাদের কাছে আইকন হিসাবে প্রতিষ্টিত করে।এটির জ্যাম হবার রেটও অন্যান্য রাইফেলের তুলনায় কম। এক পরীক্ষায় দেখা গিয়েছে আমেরিকান এম ১৬ প্রতি ৫০০ রাউন্ড ফায়ারে যে পরিমান জ্যাম হয় সেই পরিমান জ্যাম হতে একে ৪৭ এ ফায়ার করতে হবে ১৩৭৫ রাউন্ড ;);)

রক্ষনাবেক্ষনের ব্যাপারে ও একে ৪৭ এর আছে অতুলনীয় সুবিধা । এমনিতেই এর জ্যাম হবার রেট খুব কম তার পরেও ব্যারেলে কার্বন জমলে তা পরিস্কার করার জন্য ৩০ মিনিট থেকে ১ ঘন্টাই যথেষ্ট সময়। এবং তা মোটামুটি জানাশোনা লোক সহজেই করতে পারে ।

বিবরণ :
ভর : ৪.৪ কেজি
এমুনিশান : ৭.৬২*৩৯ মি.মি
মাজল ভেলোসিটি : ৭১৫ মিটার/সেকেন্ডে:-/:-/
কার্যকরী দুরত্ব : ৪০০ মিটার / সেমি অটোমেটিক
৩০০ মিটার / অটোমেটিক
ফায়ারিং রেট : ৬০০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৩০বা ৪৫ রাউন্ডের বক্স ম্যাগাজিন অথবা ৭৫ বা ১০০ রাউন্ডের ড্রাম ম্যগাজিন


একে ৪৭ এই একমাত্র অস্ত্র যার থেকে বিশ্বের সবচেয়ে বেশি রাইফেলের সংস্করন বের হয়েছে । এদের বেসিক ডিজাইন ৬০ বছর পুর্বের একে ৪৭ এর মতই আছে।

বর্তমান বিশ্বের কিছু দেশ বাদে সব দেশই একে ৪৭ বা এর বিভিন্ন সংস্করনের রাইফেল ব্যবহার করে থাকে। এমনকি আমেরিকাও ইরাকে একে ৪৭ এর আমেরিকান সংস্করন একেস রাইফেল ব্যবহার করে :)

বাংলাদেশে সেনাবাহিনী সহ বাহিনীতেই একে ৪৭ এর চাইনিজ সংস্করন টাইপ ৫৬ ব্যবহৃত হছ্ছে ।


টাইপ ৫৬ সহ দুই সেনা সদস্য

আগের পোষ্ট :

রাইফেল সিরিজ - হেকলার এন্ড কচ্ - জি্ ৩

রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আউল ফাউল ;
প্রকাশ করা হয়েছে: রাইফেল সিরিজ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৬
সাধারণমানুষ বলেছেন: কেউ কমেন্ট করে না ক্যান??? সবাই কি ডরাইলো নাকি :| :|
২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
অনার্য তাপস বলেছেন: ভাইরে, খুবই ভয়ঙ্কর মাল।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আবার জিগায়

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
মেঘ রোদ্দুর বলেছেন: interesting জিনিস, interesting পোস্ট......... ......আমি একটা চাই
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: interesting একখান আবদার

৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
তায়েফ আহমাদ বলেছেন: সব কথার শেষ কথা হইলো, এই রকম সেক্সী বন্দুক আর আবিষ্কার হয় নাই!
:)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: হাচা কথা

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
মোতাব্বির কাগু বলেছেন: এছাড়া এতে সিঙ্গেল শট, ব্রাস্ট অব ফায়ার এবং গ্রেনেড ছুড়ার সুবিধা আছে । kintu কিভাবে ডিটেইল কন। ক্যামনে গ্রেনেড মারে???????
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: সিঙ্গেল শট ফায়ার মোড হইল প্রতিবার ট্রিগার চাপলে একটা করে বুলেট ফায়ার করার রাউন্ড ।
ব্রাস্ট অব ফায়ার মোড এ প্রতিবার ট্রিগার চাপলে ৩টা করে বুলেট ফায়ার করে ।

আর গ্রেনেড ছুড়ার জন্য এতে গ্রেনেড লান্চার যোগ করা হয়

গ্রেনেড লান্চার

৪০ মি.মি. গ্রেনেড

গ্রেনেড লান্চার সহ একে ৪৭



৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
মোতাব্বির কাগু বলেছেন: এছাড়া এতে সিঙ্গেল শট, ব্রাস্ট অব ফায়ার এবং গ্রেনেড ছুড়ার সুবিধা আছে । kintu কিভাবে ডিটেইল কন। ক্যামনে গ্রেনেড মারে???????
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: কইলাম তো কাগু ..।আপনে বুঝছেননি

৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
জামাল ঊদ্দিন বলেছেন: চার কেজি ওজনের বন্দুক !! আমি তো মনে হয় তোলে ধরে রাখতেই পারব না...আর গুলি !! :)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: আরে ভাই কত কি পারেন আর ৪ কেজি বন্দুক ধরবার পারবেন না ?? কি যে কন

৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩
সাধারণমানুষ বলেছেন: * ১০ টি মন্তব্য
* ৯৯ বার পঠিত
মনে হয় রিপোষ্ট দেয়া লাগবো :( :( #:-S :)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: :)

১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
রাকা ও আমি বলেছেন: ভাই আপনি কি সেনাবাহিনীর লোক B:-)

তবে পোস্টটা ভাল লাগল।

আরও পোস্টটা চাই।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: নারে ভাই আমি সাধারনমানুষ। অষ্ত্র-পাতির বিষয়ে জানতে আগ্রহী।

পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩
ও.জামান বলেছেন: মিখাইল কলাশনিকভ এখনো বেঁচে আছেন এবং সপ্তাহে চারদিন অফিস করেন।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: বেচে আছেন জানি কিন্তু নিয়মিত অফিস কেন তা জানতাম না ।

১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯
আলেয়া বলেছেন: খাইছে আমারে!!! একে ৪৭!!!
ও র‌্যাব তুমি কুঊঊউ....তায়?
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: ঐ মিয়া আপনারে গুল্লি মারছি নাকি ??? র‌্যাব ডাকেন ক্যান X( X(

১৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
ওসিরিস টিমোন বলেছেন: এডি পড়তে ভালা লাগে। আরো দিয়েন।
আমিও আরো পেলাস দিমু নে।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: আমার তো লিখতে কষ্ট লাগে ;)

১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
আলেয়া বলেছেন: যেইরম রাইগ্গা আছেন গুল্লি মারতে মনে লয় বেশি টাইম লইবেন না। হেই্লাগ্গা আগেই প্রটেকশেনর ব্যাবস্তা করতাছি।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: বুঝছি আপনার লিগা কাষ্টমাইজ বুলেট ইস্তেমাল করা লাগিবে ....

১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
আলেয়া বলেছেন: গুল্লি মারেন আর যাই করেন প্লাসাইছি কিন্তু। অতএব গুল্লি মারলে দেইখা শুইনা মাইরেন, এন্টেনার উপর দিয়া যায় যেন।

আপনার তিনখানা পোষ্টা পইড়া ব্যাপক আপসুস মাথাচারা দিয়া উঠল। এককালে আর্মিতে যাওনের স্বপ্ব দেকতাম। বামন হৈয়া কি আর চান্দে হাত দেওন যায়! যেই বামন হেই বামনই রইয়া গেলাম। ৫' ৩''
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: আর্মিতে যাওনের স্বপ্বের আপসুস আমারও আছে, আমার হাইট ৫'১১'' মাগার ওজন বিএমআই থিকা বহুত বেশি। এতএব আমি বাদ :( লগের দুইটা অলরেডি আর্মিতে এক বছর পার কইরা ফালাইছে

১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
ধূসর মানচিত্র বলেছেন: "মিখিলি কালাশনিকভ" - একজন মাল ব্যক্তি
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: আসলেই ;)

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: বুশে ত ডরাইবেই .....এইটা কিন্তু সারা দুনিয়ার গেরিলাদের অন্যতম প্রিয় জিনিস B-)) B-))

১৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
ওয়।িসফ বলেছেন: বেশ-ই ই ই জোস...একটা নিতে মন্চায়। +
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: আমার ও

১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৬
অপ্রয়োজন বলেছেন: ভালো লেগেছে ....

হ্যান্ডগান সিরিজ শুরু করবেন নাকি ? একটা কেনার ইচ্ছা ছিলো, আপনার পোষ্ট থেকে জানতে পারতাম অনেক কিছু।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: এই অখাদ্য পোষ্ট ভালো লেগেছে জেনে আবাক হইলাম

হ্যান্ডগান নিয়া আমি তেমন কিছু জানি না :( তবে চেষ্টা করুম নে

২০. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬
আশরাফ৪৫৯ বলেছেন:
পোষ্টে অনেক ইনফরমেশন আছে, তাই ধন্যবাদ। +
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: অখাদ্য পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ :)

২১. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
ইসটুপিড বলেছেন: ভাল পোস্ট। চালিয়ে জান, ভবিষ্যতে কখনো দরকার হতে পারে;)
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: ভবিষ্যতে কেমনে দরকার হইতে পারে জানাইলে কৃতার্থ হইতাম

২২. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৩
আলেয়া বলেছেন: কাষ্টমাইজ বুলেট টা কি জিনিস?

আমার মত আপনেরও দেহি আপসুসের সাগর!!!

ইসটুপিডে কয় কি!!! ভবিষ্যতে দরকার হইবে মানে কি? কোন যায়গায় নাম-টাম লিখাইছুন নি?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: ।
ছবির ১নং অংশটি হল বুলেট

সাধারন বুলেট সীসা,টিন ইত্যাদি হাবজাবি হালকা পদার্থ দিয়া বনানো হয়। কিন্তু কাষ্টমাইজ বুলেট তৈরিত আলাদা কোন বিশেষ ধাতব পদার্থ ব্যবহৃত হয়। যা বুলেটকে আরো মারাত্বক করে তোলে। যেমন মুম্বাই হামলার সময় হামলাকারীদের ব্যবহৃত বুলেট ছিল এল্যুমুনিয়ামের তৈরী, ফলাফল বডিআর্মার থকা সত্বেও মুম্বাই পুলিসের এন্টি টেররিষ্ট স্কোয়াডের চীফ হেমন্ত কারেকারের মৃত্যু :( কারন এল্যুমুনিয়ামের তৈরী ঐ বুলেট তার বডিআর্মার - শরীর ভেদ করে পিঠের বডিআর্মারে আটকে গিয়েছিল যা সাধারন বুলেটের পক্ষে অসম্ভব।

২৩. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:০৩
ইসটুপিড বলেছেন: আরে দুইদিন পরে ইউনিভার্সিটি থেকে বের হব, চাকরি না পেলে কিছু তো একটা করে খেতে হবে, অস্ত্র ব্যবসাটাও মাথায় আছে আরকি......;)
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: আমার ভাগটা দিয়া যায়েন ;)

২৪. ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: একে ৪৭ একটা কিংবদন্তীর নাম বলতে গেলে। আস্ত্রপাতির ইতিহাসে এর নাম বিশেষভাবে লেখা থাকবে। ভিয়েতনামে আমেরিকা তার এম-১৪ এর কারণে বিশাল মাইর খাইছে। এরপরে আইলো কিছুটা উন্নত এম ১৬। কিন্তু মজার ব্যাপার সৈন্যরা এম ১৪রেই ভালা পাইত। একে ৪৭ রে অনেক সময় বলা হয় কৃষকের অস্ত্র। ধুলাবালিতে ফালাইয়া রাখলেও চলে। তবে বড় অসুবিধা হইল এর এক্যুরেসী। এই দিক দিয়া কিছুটা পিছাইয়া। এখন অবশ্য অনেক উন্নত ভার্সান বাইর হইয়া গেছে। এ কে আর এ কে নাই। যেমন এ কে ১০৭



এই এ কে কিন্তু "আভতোমাত কালাসনিকভা" না বরং "আলেকছান্দ্রভ/কালাস্নিকভ"।

আমি আবার এই ক্ষেত্রে এম ১৬ এর ভক্ত।

০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৬

লেখক বলেছেন: আমি নিজে ক্ষ্যাত গোত্রের তাই একে/একেম সিরিজের ভক্ত ;)

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: এই অখাদ্য পোষ্ট ভালো লেগেছে জেনে আবাক হইলাম B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: এই অখাদ্য পোষ্ট ভালো লেগেছে জেনে আবাক হইলামB:-/ B:-/

২৭. ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২
হাম্বা বলেছেন: আসলেই অখাদ্য, তবে টেষ্ট ভালা
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: আসেন ২-১ টা গুলি খাইয়া যান ;)

২৮. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২২
সামিউর বলেছেন: ভালো লাগসে ++++++++ তয় সাথে বিডি টাকায় দাম আর কেমনে পাওয়া যাইবো তা দিলে আর ও ভাল্লাগতো।



আমার একটা লাগবো। দিতে পারবেন নি? ১০ ট্যেহা দিমুনি। কি কন ???
১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আগে নিজে পাইয়া লই তারপরে দেয়ার কথা ভাবমুনে ;)

১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ;)

৩০. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১
জামীর রাসেল বলেছেন: দুনিয়ার এত কিছু থাকতে এ আইডিয়া ক্যান? সম্ভব হলে ফুল নিয়ে কিছু লিখেন। তাহলে + এবং - মিলে + হয়ে যাবে।
১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: :``>> :``>> :``>>

ভাই + - এ তো মাইনাস (-) হয় :)

৩১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৬
জামীর রাসেল বলেছেন: নতুন আইডিয়া একটু বেশি ভালো হলে মাইনেসকে ছাপিয়ে প্লাস হয়ে যাবে
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: আইদিয়া তো পাই না :(

৩২. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
আকাশচুরি বলেছেন: আমার ছোট ভাইয়ের একটা আছে...আরে ঘাবড়াইয়েন্না, খেলনা;)
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: আমার ও একটা ছিল :)

৩৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৬
দীপান্বিতা বলেছেন: নিজের হাতে একটা নেরেচেরে দেখার খুব ইচ্ছে আছে... :D
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: আরে আপনি আমার ব্লগে .... আমার কি সৌভাগ্য

নিজের হাতে নাড়াচাড়া করার সৌভাগ্য হয়েছিল তবে ম্যাগাজিন ছাড়া । তখন একটা ফায়ার করতে ইচ্ছে হয়েছিল

৩৪. ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:১২
সিংহ বলেছেন: "এমনকি আমেরিকাও ইরাকে একে ৪৭ এর আমেরিকান সংস্করন একেস রাইফেল ব্যবহার করে" .Kontar kotha bolchen ?
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:০২

লেখক বলেছেন: আমেরিকা ইরাকে একেস নামে যে রাইফেল ব্যবহার তার বেসিক ডিজাইন একে ৪৭ এর । ডিসকভারি তে দেখছিলাম এই মুহুর্তে লিংক দিতে পারলাম না .... দুঃখিত

৩৫. ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:১৬
সিংহ বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদীর last ফোটোটা m4 carbine er. Not M16
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ভাই ঐটা তো খেলনা :)
আর M4 carbine এবং M16 রাইফেলের বেসিক ডিজাইন এক ।

৩৬. ০৪ ঠা মার্চ, ২০১০ ভোর ৪:২৬
সিংহ বলেছেন: "আর M4 carbine এবং M16 রাইফেলের বেসিক ডিজাইন এক"
kotha sotto. Anyway Bhai apnar lekhar hat valo. M200 Cheytac Niya ekta post den na keno. Sunlam eita naki most advanced sniper ever produced.
০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ......

৩৭. ১৮ ই মার্চ, ২০১০ ভোর ৬:৪৬
সিংহ বলেছেন: Ekta Question chilo.

Bangladesh Army 'r sobai Ak-47 ke Sub-Mahinegun bole. Oneklei dekkhechi AK-47 ke smg o bolen. Kintu Onno deshe etake sobai bole assault Rifle (Automatic). Ebong smg er Category te tara mention kore ak-74u, MP5, Uzis (small version), P-90 (Walter),Skorpion (vz. 61) esob ke. Ar Assault Rifle hisebe AK-47 er equivalent bole American M4 Carbine, M14, G3 etc. ke.
Er karon ki ??
১৯ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: You asked me this question in my post about BD-08.....

smg got lower demage, and lower recoil and shoot twice as fast as possible on the other hand assault rifle got high demage and high recoil, shoots slower.......
AK 47 is a rifle which has a higher damage and high recoil & quick shot capability in comparison of others ....... so most country called its SMG, but Europeans are called it Assault rifle :)

৩৮. ২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৯
সিংহ বলেছেন: hmmm..but u ask any army personal..they'll reply ak-47 is a street name. It's original and official name is smg. That's what made me confused. :)

take care
২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৫

লেখক বলেছেন: Thank you

৩৯. ২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩০
জাহাঙ্গীর কবীর বলেছেন: আমি কিন্তু m4 এর ফ্যান।কিছু কিছু দিক থেকে ak47 থেকে অনেক শক্তশালী আবার m4 এর কিছু দুর্বলতা আছে যেটা অতুলনিয় করেছে ak47 কে।কালাসনিকভ সম্ভবত m1 এবং sig44 এর ডিজাইনের গবেষনা করে ak47 তৈরী করেছে,ঠিক এভাবে যদি m4 এবং ak47 কম্বিনেশনে আরো শক্তিশালি করত,তাহলে হয়ত আরো ভালো রাইফেল তৈরী হত।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৪

লেখক বলেছেন: একে ৪৭ এ কিছুটা sig44 এর ছাপ আছে কিন্তু তা কোন ভাবেই সেইম ডিজাইন বা ক্যাটাগরির নয়।

একে ৪৭ & এম ১৬ এর হাইব্রিড আছে কোরিয়ানদের Daewoo_K2

আর এম ৪ বেসিক্যালি কমান্ডো প্যাটানের আর্মস সো এটার ডিজাইনেই এটাকে ব্যাটেল আর্মস হিসাবে প্রস্তুত করা হয় নি ।

 

মোট সময় লেগেছে ১.০৪৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি বাঙালী,বাংলাদেশী,বাঙলাভাষী .......। কিন্তু আমি আসলে কি তা আমি জানি না

তঁবে আমি একটা ছোট্ট শক্ত বুলডোজার হতে চাই, যাকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ