কাল পহেলা বৈশাখ , সকালের সুর্য আসবে এক নতুন বছর নিয়ে ।
এসো হে বৈশাখ এসো, এসো
সাথে নিয়ে আসো আম কাঠাল আর লিচুর সম্ভার
কিন্তু সাথে নিয়ে আইসো না গরমের তীব্র হাসফাস
নিয়ে আসো এক সমৃদ্ধ বাংলাদেশ,
যেখানে থাকবে কোন রেষারেষি আর বিদ্বেষ,
এসো হে বৈশাখ এসো, এসো।
নতুন বছরে যে গান না শুনলে মনে হয় না নতুন বছর সেইটা নিচে দিয়া দিলাম , আপনারা যে যার পছন্দের গানের নাম দেন ( পারলে লিংক সহ)
মেলায় যাইরে - ফিডব্যাক, মাকসুদ
লেগেছে বাঙালীর ঘরে ঘরে
একি মাতনদোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতনদোলা
বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল
সুরেরই মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশী সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এল বলেই
শুনতে চাইলে লিংকে ক্লিকান
সবাইকে নববর্ষের শুভেচ্চা।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


