somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইফেল সিরিজ - এফএন এফএএল (FN FAL) :)

২০ শে মে, ২০১০ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিরিজের আজকের রাইফেল FN FAL।


FN FAL একটি গ্যাস অপারেটেড মেইন ব্যাটেল রাইফেল । এটি সেমি অটোমাটিক, অটোমেটিক এবং সিলেক্ট ফায়ার মোড রয়েছে। এর প্রস্তুতকারক বেলজিয়ামের Fabrique Nationale de Herstal সংক্ষেপে FN ।

FN FAL মূলত ২য় বিশ্বযুদ্ধকালীন জার্মান ব্যাটেল রাইফেল Sturmgewehr 44 এর উন্নত সংস্করন।


Sturmgewehr 44
জার্মান Sturmgewehr 44 বিশ্বযুদ্ধকালীন সময়ে ইউরোপিয়ান ব্লকের দেশগুলোর কাছে মুর্তিমান আত্বন্ক ছিল । কারণ এর ভারি বুলেট যা কিনা (7.92x33mm Kurz) নামে পরিচিত ছিল । বিশ্বযুদ্ধের পরে প্রায় সব ইউরোপিয়ান দেশই Sturmgewehr 44 এর অনুরুপে নিজ নিজ ভার্শনের উন্নত রাইফেল তৈরির চেষ্টা শুরু করে। এবং বেলজিয়াম ১৯৪৭ সালে FN FAL এর ডিজাইন এবং ১ম প্রটোটাইপ তৈরি করে । যার বুলেট ছিল জার্মান 7.92x33mm Kurz । পরে ব্রিটিশরা ১৯৪৮ সালে এর কার্টিজ ও আরও কিছু পরির্ব্তন করে তৈরি করে EM-2


ব্রিটিশ EM-2
১৯৫১ সালে ন্যাটোর সিদ্ধান্ত অনুসারে FN FAL এর বুলেট কার্টিজ 7.62x51mm NATO করা হয় এবং ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাবাহিনী বেসিক রাইফেল মডেল হিসাবে নির্বাচিত হয়। এটিকে তাড়াহুড়ো সার্ভিসে আনার পিছনে ছিল সোভিয়েত AK 47 । এবং ন্যাটোর দেশ গুলো AK 47 কে FN FAL দিয়ে ঠেকানোর আশা করেছিল।:D



বিবরন:
ভর : ৪.৩ কেজি (বেসিক মডেল)
এমুনিশান : ৭.৬২*৫১ মি.মি ন্যাটো
মাজল ভেলোসিটি :৭৫০মিটার/সেকেন্ড
কার্যকরী দুরত্ব : ৫০০ মিটার / সেমি অটোমেটিক
৪০০ মিটার / অটোমেটিক
ফায়ারিং রেট : ৬০০রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ২০ রাউন্ডের বক্স ম্যাগাজিন

FN FAL প্রায় ৭০ টি দেশে ব্যাবহৃত হয়েছে। এতে ব্যবহৃত হয়েছিল Tilting Breechblock লোডিং সিস্টেম । যা মূলত মেক্যানিকাল সেলফ লোডিং আর গ্যাস অপারেটেড লোডিং সিস্টেমের মিশ্রণ। এই পদ্ধতিতে গ্যাস অপারেটেড অংশ গুলি বের হবার সময় মেক্যানিকাল অংশের একটি স্প্রিংকে (পিক স্প্রিং) ধাক্কা দেয় যা কিনা কার্টিজ থেকে গুলি লোড করতে সাহায্য করত। যদিও এটি পুরোপরি গ্যাস অপারেটেড নয় তবুও কোন এক কারনে একে গ্যাস আপারেটেড রাইফেল হিসাবেই ডাকা হয় :|
রাইফেল হিসাবে FN FAL তেমন কোন দক্ষতা দেখাতে পারেনি । উপরন্তু এর অনেক দুর্বলতা আছে।ফায়ারিং এর সময় এর ঝাকি অনেক বেশী। ফলে এর অ্যাকুরেসি খুবই বাজে । টানা ফায়ারিং এর সময় এই রাইফেল প্রায়ই হ্যাং করে। বুলেট লোডিং সিস্টেম মেক্যানিকাল হওয়ায় কোন কারণে বুলেট আটকে বা পিক স্প্রিং ভেংগে গেলে তৎক্ষনাত কোন কিছু করার থাকে নাহ :(( । আর হ্যান্ডেলিং ও যথেষ্ট বাজে ।
প্রশ্ন আসতে পারে এত অসুবিধার পরেও এই রাইফেল কেন ৭০টা দেশে ব্যবহার হইল ???
উত্তর সহজ , আমেরিকা আর তার ইউরোপিয়ান সহচরেরা যেখানে সুযোগ পেয়েছে সেখানেই এই রাইফেল ফ্রি ফ্রি দিয়েছে। এমনকি অনেক সন্ত্রাসী গ্রুপ ও এই অস্ত্র পেয়েছে ।

সব চেয়ে মজার বিষয় হল, যে একে ৪৭ কে কাউন্টার করার জন্য FN FAL কে সার্ভিসে আনা হয়েছিলো তার ধারে কাছেও FN FAL যেতে পারেনি।

কোল্ড ওয়ারের সময় ন্যাটো ভুক্ত সব দেশই তাদের বাহিনী গুলোকে FN FAL দিয়ে প্রস্তুত করে। কিন্তু বর্তমানে এর ব্যবহার দিনকে দিন কমছে ।উপমহাদেশে ভারত ১৯৬০ সাল থেকে FN FAL তাদের বেসিক রাইফেল মডেল ঘোষনা করে , এবং FN FAL এর ভারতীয় সংস্করন INSAS তৈরি করে।


কিন্তু নিন্মমানের কারনে ভারতীয় সেনাবাহিনীই INSAS এর ব্যাবহার কমিয়ে দেয় এবং বিক্রির চেষ্টা করা হয়। কিন্তু তেমন কোন ক্রেতা পায়নি ভারত , পরে ৭০% সাবসিডি দিয়ে নেপালের কাছে ২৩ হাজার INSAS রাইফেল গছানো হয় :D

রাইফেল সিরিজের আগের পোষ্ট :

রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান
রাইফেল সিরিজ - হেকলার এন্ড কচ্ - জি ৩
রাইফেল সিরিজ - একে ৪৭ :P;)
রাইফেল সিরিজ - এম ১৬ :)B-)
রাইফেল সিরিজ- উজি গান :D:D:D
রাইফেল সিরিজ - এম ৪ কারবাইন :):)
রাইফেল সিরিজ - এম ৪ কারবাইন :):)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×