গত সপ্তাহের ঘটনা , ইউনির পোলাপানরে ব্লাড ডোনেট এ উদ্বুদ্ধ করতে সোশ্যাল সার্ভিস ক্লাব কোন একটা ব্লাড ব্যাংকের সাথে ইউনিতে ব্লাড ডোনেট ক্যাম্পেইন করছিলো। পোলাপান তো সহজে রক্ত দিতে চায় না (এমন কি আমিও ভয়ে দেই নাই :#> নিডল দেইখাই ভয়ে পালাইছি

) কিন্তু ক্যাম্পেইন স্থলে সুন্দরীদের একটু আধিক্য থাকায়

তার ধারে কাছে পোলাপানের ভিড় ও কম না

যাই হোক টিপ্যিকাল ছেলেদের মত আমি ও ঐ ভিড়ের মাঝেই ছিলাম

। এই দিকে ক্লাবের বিগ ব্রাদাররা যখন দেখলো পোলাপান বাহিরে দাড়ায়ে আছে অথচ ভিতরে রক্ত দিতে আসে না তখন তারাও বুদ্ধি বাইর করে ফেলছিলো। খুব সোজা আইডিয়া তারা বাহিরের ভিড় থিকা ডোনার শিকার শুরু করছিলো

।আমরা এক সাইডে দাড়িয়ে আড্ডা মারতেছিলাম হঠ্যাৎ দেখি ২-৩ বিগ ব্রাদার আমাদের দিকে ধাবিত হইতেছেন এবং তাহাদের চোখে শিকার ধরার উল্লাস । মুহুর্তে আমার ইন্চি খানেক লম্বা নিডলের কথা মনে পড়িলো এবং আমি দৌড় মারিলাম

। আমার দেখাদেখি বাকিগুলাও ফুটলো তবে আমাদের এক ফ্রেন্ড সে উল্টা মুখে মানে আমাদের দিকে মুখ করে দাড়িযে ছিলো সো তাই ঐ সব শিকারিদের দেখে নাই

। আর আমাদের দৌড় দেইখা ,শিকারি গন দৌড় মারছিলো অতএব সে পড়লো আটকা

।
তখন এক শিকারি তারে বলে " চল একটু রক্ত দিবা"
আমার ফ্রেন্ডের উত্তর " ভাই আমি তো রক্ত দিতে পারবো না , একটু ঝমেলা আছে

"
শিকারি : " কি ঝামেলা??"
আমার ফ্রেন্ডের ঝটপট উত্তর :
" আমার ব্লাডে HIV আছে 
" শিকারির উত্তর :
"কোন সমস্যা নাই
আমরা রেয়ার রক্ত ও কালেক্ট করি "
এবং যথারীতি তাকে ধইরা নিয়া জনস্বার্থে নিডল দিয়া জবাই করা হইছিলো । এবং আমরা বাইচা যাওয়া পুলাপানরা বর্তমানে তার থিকা কিল গুতা খাওয়ার ভয়ে শংকিত।