সাধারণ একজন আমি,আল্লাহ আমাকে যা দিয়েছেন অনেক অনেক শুকরিয়া । আল্লাহ রহমতে নিজের ছোট ছোট সখগুলো মিটাতে আমাকে এতো কষ্ট করতে হয় না ।
কিন্তু তারপরও স্বপ্ন দেখী, আমি চিন্তা করি নিজের পায়ে দাড়ানো,নিজে কিছু হওয়া,বড় হওয়া, নিজের হাতে ইনকাম করার,নিজের ভাগ্যকে গড়ার,নিজের অবস্থানকে শক্ত করার ......
কারণ আমার নিজের কিছু না থাকলে আমি অন্যকে কিভাবে দেবো?
আমি নিজে রান্না করতে না পারলে আমি অন্যকে কিভাবে শিখাবো ? কিভাবে খাওয়াবো বা খাবো?
আমি এই দুনিয়ায় এসেছি আমার জীবনের জমিতে ফসল ফলানোর জন্য । গোলায় ভাল ফসল রাখতে পারছি নাকি? এবং ফসল পোকা নষ্ট করছে নাকি নজর রাখতে হয়।
কেননা দুনিয়াতে ভাল ভাবে থাকার জন্য যেমন অনেক কিছু অর্জন করতে হবে তেমনি আখিরাতের জন্যও দুনিয়াতেই ভাল ফসল ফলাতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

