এখন থেকেই মাথায় ঘুরছে কি করবো...........
যদিও পান্তা ভাত আর বটের নীচে বসার পরিকল্পনা নাই.....
আর বাঘ ভাল্লুকের মুখোশ নিয়ে বের হবার মানে আমি বুঝি না বরং খুবই হাস্যকর...কেননা তারা কি বাংলার প্রথম দিনটিতে ঐসব ভূত ,বিড়াল,বাঘ মতো হতে চাই নাকি ?
যাহোক কিন্তু পহেলা বৈশাখ মানে আমার কাছে প্রথমত শাড়ি পরবো
ঘুরতে বের হবো,গান শুনবো,মেলায় যাবো,বন্ধুদের সাথে দেখা হবে ,কিছু কিনবো,চটপটি বা মজার কিছু খাবো,ব্যবসা করবো ,অনুষ্ঠানে যোগ দিবো ইত্যাদি ইত্যাদি.........
সেদিন কলেজ ফ্রন্ডেদের সাথে ঘরতে বের হয়েছিলাম,বনানীতে কিছু শাড়ি দেখলাম,খুব ভাল লাগছে,কিন্তু কিনবো নাকি ভাবছি...আব্বুকে তো বলাই যাবে না কেননা বাসায় এবার কাজিনের বিয়ে ঊপলক্ষে ভালই দামী অনেক শাড়ি ঘরে এসেছে কিন্তু সেগুলো তো বৈশাখে পড়া যাবে না ।
আব্বুর টাকা নিতে খারাপ লাগবে ,উচিত হবে না কেননা আগের মাসে শাড়ি জন্য অনেক টাকা দিয়েছে। এখন শুনলে বকা দিবে কারণ এটা অপচয়.......
ভাবছি নিজের জমানো টাকা দিয়ে কিনবো ?কারণ শাড়িটা খুব কিনতে ইচ্ছা করছে.........
আপনারা কি বলেন??
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


