ব্লগে আস্তিক নাস্তিক বিরোধ আজকাল চরম আকার ধারন করেছে।
আর এর পিছনে কারন হল ধর্মীয় পোস্ট, আচ্ছা এই ধরনের পোস্ট নিষিদ্ধ করে দিলে মনে হয় ব্লগে এই রাজনীতির সমাধান হত।
আমার একান্ত ধারনা নাস্তিকদের বুঝিয়ে আর কিছু হবে না,কারন প্রশ্নটা যেখানে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়া। সেখানে দুপক্ষ তর্ক করে মুহাম্মদ (সাঃ) এর চরিত্র আর কোরান নিয়া।
উদাহরন সরূপ একজন প্রসিদ্ব নাস্তিকের বক্তব্য নিচে দেয়া হলঃ
***ফিটের ব্যারাম যে মুহম্মদ ভাইয়ের ছিলো, যিনি নাকি লেখাপড়া জানতেন না, তিনি প্রায়শই বিশাল বিশাল স্টোরি নামাইতেন। ইউসুফ কে নিয়ে নাকি প্রায় ১১১ লাইনের এক বিশাল টুকরা তারমারফতে আল্লার তরফ থেকে আসিয়াছিলো।**
আর কিছু কিছু (আমি দুইবার দিছি)আস্তিকরাও মানব ধর্ম সুলভ একই কাজ করে।
এই ভাবে ইসলাম সহ আর সব ধর্মকে অসম্মান করে কি পাক্কা নাস্তিক হিসেবে নিজেকে জাহির করা যায়?
তাই এই ব্লগে যতদিন নাস্তিকরা ধর্মকে(বিশেষতঃইসলাম) অসম্মান করে পোস্ট দিবে ততদিন আস্তিকরাও উল্টা পোস্ট দিবে।একই কথা আস্তিকদের ক্ষেত্রেও।
তাই আমার একান্ত নিজস্ব মতামত হল সব ধর্মকে সম্মান করে যদি বিতর্ক
করা না যায়,তবে ধর্মীয় পোস্ট দেয়া নিষিদ্ধ করে দিলে ভাল হয়।
(ভাল নাস্তিক হন।কিন্তু কোন ধর্ম কে ছোট করে নয়।আর আস্তিকদের নিজ নিজ ধর্ম সহ বাকি ধর্মকেও সম্মান করা উচিত বলে আমি মনে করি।)
কমেন্ট থেকে নেয়া ঃ
১।""একটি প্রশ্ন করতে চাই। নাস্তিক মানেই ধর্মে এবং সৃস্টিকর্তায় অবিশ্বাসি। অথচ দেখা যাচ্ছে, নব্য রক্ষণশীল, জিওনিস্ট এবং ব্রাম্মণবাদিদের যোগ্য সহযোগি হিসেবে নাস্তিকরা শুধুমাত্র ইসলামকেই আক্রমন করছে। তাহলে কি নাস্তিককের সংজ্ঞা বদলে যাচ্ছে?""
২।""আস্তিক বা নাস্তিক যেই হোক না কেন, লেখায় শালিনতা বা শ্রদ্ধাবোধ থাকতেই হবে। বাকস্বাধীনতার ধুয়া তুলে গালাগালিকে প্রশ্রয় দেয়া ঠিক নয় সেক্ষেত্রে সেরকম লেখা ব্যান করাটাই যুক্তিযুক্ত।""
৩।""ধর্মকে নিয়ে বিতর্কিত পোস্ট আমরা কেউই আশা করি না।""
৪।ধর্মীয় পোস্ট আর নোংরামী পোস্ট কিন্তু আলাদা।
আর এই পাথক্যটা আসলেই কি মানা হয়?
৫।
**অনেকে আমার এই পোস্ট টা কে উল্টা বুঝতেছেন।তাদেরকে বলছি আমি আমার পোস্ট এর নাম দিয়েছি "ধর্মীয় পোস্ট নিষিদ্ধ করে দিলে কেমন হয়?""
আমি বলি নাই নিষিদ্ধ করা হোক। আর হা সত্য উন্মোচিত হবেই এটা আমি জানি। আমরা যদি সভ্য ভাবে বিতর্ক করতে না পারি তবে এই ধরনের পোস্ট দিয়া বিতর্কের সৃষ্টি না করাই ভাল। তাই নয় কি?
আশা করি বুঝেছেন।**
আচ্ছা এই পোস্টটি পড়ুন তারপর আমার পোস্টে মন্তব্য করুনঃ
মোহাম্মদের কি মৃগীরোগ ছিল?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


