.............. তো জুওলোজী ক্লাস শুরু হলো । এই সাব্জেক্টটা পড়তে আমার ভালোই লাগে !! ইন্টারে মনে হয় এই একটা রস সমৃধ্ব বিষয় ছাড়া আর কোন বিষয় নাই । তো , ওইদিন মানবদেহ চ্যাপ্টারের ব্লাড গ্রুপ পড়ানো হচ্ছিল । ভাইয়া একদিকে পড়াচ্ছে, আর আমার ব্লাড প্রেসার হাই থেকে হাইয়ার হচ্ছে !!! যারা মেডিকেল লাইনের না , আমার মতোন ম্যাঙ্গো জনতা , তাদের জন্য ব্যাপারটা সহজ করে ব্যাখ্যা করছি -
ধরুন , আপনার রক্তে একটা এন্টিজেন আছে " ক" , আর এটাকে একমাত্র "এন্টি ক" নামে এন্টিবডি নষ্ট করতে পারে । তার মানে, যে মানুষটা খেলাধুলা করতেসে, হাটাহাটি করতেসে তার রক্তে যে এন্টিজেন আছে, তার এন্টি এন্টিজেন অর্থাৎ ওইটাকে নষ্ট করার এন্টিবডি নাই ।
এখন , কারো রক্ত যদি পজিতিভ হয়, তবে তার রক্তে D এন্টিজেন থাকবেই আর রক্ত যদি নেগেটিভ হয় , তবে D এন্টিজেন থাকবেনা ।
এতক্ষন শুধু মাত্র নাম গুলা ও তাদের পরিচয় জানা হলো , সমস্যা শুরু এখন !
যদি কোন নেগেটিভ রক্তের মহিলার সাথে পজিটিভ রক্তের পুরুষের বিয়ে হয় , তবে তাদের প্রথম বাচ্চা হবে পসিটিভ রক্তের , কেননা D এন্টিজেন মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্যের ( এতোটুকু জেনে রাখেন যে প্রকট বৈশিষ্ট্য হলো যে বৈশিষ্ট্য প্রকাশ পায়) তাই পজিটিভ রক্তে যেহেতু D এন্টিজেন ছিলো, তাই বাচ্চা পজিটিভ রক্তের হবে ।
এইবার ভয় পাবার পালা !! মা যেহেতু নেগেটিভ রক্তের বাচ্চার জন্মের সময় অমরার ( যেখানে বাচ্চা মায়ের উদরে থাকে ) মাধ্যমে বাচ্চার রক্ত মা'র দেহে প্রবেশ করে । ফলে , বাচ্চার পসিটিভ রক্ত মা'র নেগেটিভ রক্তে প্রবেশ করে। যেহেতু মা'র রক্তে D এন্টিজেন নেই, তাই নেগেটিভ রক্ত D এন্টিজেন কে শত্রু ভাবে এবং তার বিরুদ্ধে এন্টবডি তৈরি করা শুরু করে । প্রথম বাচ্চাটা বেচে গেলেও, পরবর্তী বাচ্চা গুলা আর বাচে না , কারন মা'র রক্তে পসিটিব রক্ত নষ্ট করার উপাদান তৈরী হয়েছে তাই পসিটিভ রক্তের বাচ্চা জন্ম নিতে পারেনা । তা ভ্রুনে থাকতেই মারা যায় ।
এ কারণে যারা প্রেম নিয়ে খুউব সিরিয়াস ( আমার মতোন ) তারা প্রেম শুরু করবার আগেই ( প্রেম ১টা করবো , বিয়েও তাকেই করবো , এই টাইপ হইলে ) পরস্পরের ব্লাড গ্রুপ জেনে নেয়াটা ভালো !!! আর হবু বর-কনের জন্য তো আমি এটা আবশ্যক মনে করি !!!
তবে আশার কথা হলো - এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলোতে ৫% মানুষের রক্ত নেগেটিভ (-ve) , এর মধ্যে মেয়েদের সংখ্যা আরো কম !!!
ক্লাস শেষে আমি যখন স্যার কে বললাম - " স্যার আমি তো নেগেটিভ !" স্যার প্রত্ত্যুত্তরে বললেন " বাহ !!! তোমার তো কুনু চিন্তা নাই !! যারে ইচ্ছা বিয়ে করতে পারবা!! "
লিখাটা বেশী বড় হলেও, মনে হয় কাজের লিখা !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



