ইলুভাইটি ব্যান্ডের নাম শুনেছেন মনে হয় কেউ কেউ! সুইজারল্যান্ডের একটি দেশপ্রেমিক, দেশের ঐতিহ্য সম্বলিত গান করা ১টি ব্যান্ড। তাদের জেনার ফোক মেটাল।তাদের INIS MONA গানটা তো এখন অনেকের মুখে মুখে , সাথে সাথে মোবাইলেও দেখা যায়! শেষ ২টা এল্বামে তারা বেশ কিছু ইন্সট্রুমেন্টাল করেছে এবং ইন্সট্রুমেন্টাল গুলো শুনে আমি ভালোই টাশকী খেয়েছি! মুলত বাশী আর ব্যাগপাইপারের মুখ্যতাই আমাকে টাশকী খেতে বাধ্য করেছে। ব্যাকগ্রাউন্ডে আছে গিটার আর ড্রামস।
ক্রিস গ্ল্যাঞ্জম্যান - ভোকাল , বাঁশী ( ফ্লুট ) বাজায়। জোস বাজায় মামা !
Päde Kistler - নাম উচ্চারণ করতে পারতেসিনা। ইনি ব্যাগপাইপ বাজায়। বাঁশী ( হুইসেল ) ও বাজাইতে পারেন।
এইটা উনার ব্যাগপাইপ।
আশা করা যায়, যারা শুনবেন, টাশকী খেতে পারেন। তবে, ISARA গানটা ব্যাক্তিগত ভাবে বলতে গেলে , আমি এই গানের পুররা পাগল টাইপ ফ্যান হয়ে গেছি।
আনা মার্ফি। ইনি বাশীও বাজান। তবে মেইনলি হার্ডি-গার্ডি ( হাতে যেইটা দেখতেসেন) বাজান। ইনারে আমার খুউব পছন্দ। চেহারাটাও মারাত্মক কিউট !
মেরী টেডিক। ভায়োলিন বাজায়। এক কথায়, জ়োস !
যা বলতেসিলাম , ৬দিন ধরে আমার পিসি আর মোবাইলে শুধু এটাই বাজতেছে। বুঝতেসিনা এই ISARA গানের কেরা কিভাবে মাথা থেকে নামাবো ।
এই পোস্টে ইলুভাইটির লাস্ট এল্বামের ৩টা ইন্সট্রুমেন্টাল দেয়া হলো। জানাবেন কেমন লাগলো।সুবিধার জন্য গান গুলো 4shared এ আপলোড করে দেয়া হলো -
১)ISARA
২)Setlon
৩)The Liminal Passage
লাইভ কন্সার্টে। এদের কনসার্টের ভিডিও গুলাও বস ! এক কথায় , ফোক মেটালের দুনিয়ায় এরা এক আলাদা জিনিষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

