somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমন বিলাস-৩ ছবি ব্লগ ( কুষ্টিয়া - এক্সক্লুসিভ লালন মেলা ও কুঠিবাড়ি )

১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

…………….. ৫দিনের সফর শেষে আজকে বিকালে বাসায় আসলাম। আসার পর আম্মু কিভাবে কাঁদছে আর কি কি রান্না করেছে তা অন্য গল্পে বলা যাবে, ছবি ব্লগে ছবি দেখাই ভালো !

ঝিনাইদহ-কুষ্টিয়া-যশোর এই ৩ জেলা ঘুরে এলাম। গিয়েছিলাম কবি গোলাম মোস্তফার বাড়ি, মধু কবির বাড়ি, কপোতাক্ষ নদে, রবী ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়ি আর ঘুরতে যাওয়ার আসল উদ্দেশ্য “ লালন মেলা”!! আজকে শুধু কুষ্টিয়া ভ্রমনের কিছু ছবি দিলাম। বলে রাখা ভালো যে প্রথমে গিয়েছিলাম ঝিনাইদহ। সেখান থেকে গাড়াগঞ্জ হয়ে সোজা কুষ্টিয়া। প্রথমে নেমেছিলাম কুষ্টিয়া পুলিশ স্টেশনে, সেখান থেকে এক ডিবি’র আংকেল আমাদের নিয়ে গেলেন লালন মেলায়। তারপর সেখান থেকে লোকাল বাসে করে আলাউদ্দীন রোড হয়ে, সেখান থেকে করিমন দিয়ে সোজা শিলাইদহতে রবি ঠাকুরের কুঠিবাড়ি !

১)কুষ্টিয়া পুলিশ স্টেশন।




২)লালন মেলায় ঢুকেই দেখলাম বিশাল একখান স্টেজ। আমার কাছে স্টেজটা ভালো লেগেছে।




৩)শত শত বাউল ভীড় করেছেন এই মেলায়




৪) তাদের মধ্যে কেউ কেউ এই রকম ও আছেন!




৫) ইনাকে টিভিতে খবরে দেখিয়েছিলো।




৬)একতারাগুলো দেখে, হাতে ধরে আমার মাথা খারাপ হবার অবস্থা! একদম আসল একতারা ! বৈশাখী মেলার ছোল্কা দিয়া বানানো ফাউল একতারা না! দাম এত্তো কম, কি বলবো!




৭)এইটা লালনের মাজারে ঢুকবার গেইট। ভিতরে রয়েছে লালন সাঈ সহ আরো অনেক বিখ্যাত বাউলদের কবর।





৮)লালনের এই কাঠের তৈরী মুর্তিটা সবার বেশ নজর কেড়েছে এইবার ! কয়েকজন ফরেইনারকেও দেখলাম বেশ পোজ় দিয়ে এই মুর্তির সাথে ছবি তুলতে !




৯)এই হলো লালনের মাজারের গম্বুজ। ভেতরের ছবি তুলতে পারিনি, কারণ আমি ভেতরে যাইনাই!




১০) লালনের আখড়া দেখে, গান শুনে রওনা দিলাম শিলাইদহের কুঠি বাড়ির উদ্দেশ্যে। এইটা শিলাইদহ যাবার পথে, ৪কিমি আগে।




১১) পিচ্চি ২টা এইভাবে থেকেও বেশ আনন্দের সাথে খেলা করছিলো। ভালো লাগলো দেখে, এদের চাহিদা খুব অল্প, সন্তুষ্টিও খুব অল্পতেই মেলে!




১২)আমি বরাবরের মতোই আকাশ প্রেমিক ! তাই তুললাম ২-১টা!




১৩)পাট জাক দিচ্ছিল। এই টাইএ আমি খবর পেলাম নিউজিল্যান্ডের অবস্থা নাকি বেগতিক ! কামড় নাকি খেয়েছে কয়েকটা, খুশীতে ভ্যান থেকে লাফ দিতে নিয়েছিলাম!




১৪)এইটা আমার পছন্দের ছবি, এডিট ছাড়া। ছবিটা অনেকটা রাত রাত মনে হলেও এইটা কাক এর কপাল ফাটা রোদে তোলা !




১৫) পানিতে প্রতিবিম্বগুলা এখন আমাকে খুব নজটালজিক করে তুলছে।




১৬)এই সেই কুঠিবাড়ি! রবি ঠাকুরের সোনার তরীর সেই পদ্মাপাড়ের কুঠিবাড়ি।




১৭) এইটাও তাই, আবার বললাম না




১৮) এইটা কুঠিবাড়ির পিছনের দিক। ভেতরে ছবি তোলা নিষেধ বলে ছবি তুলিনি।



গত ভ্রমন বিলাস -

ভ্রমন বিলাস-১ ( মানিকগঞ্জ-টাঙ্গাইল)
ভ্রমন বিলাস ২- শরীয়তপুর অন্তর্গত থানা সখিপুর
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৬
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×