দিনব্যাপী মানুষ থাকি,
সন্ধ্যায় দিগন্ত সূর্যকে গিলে নিলে অপেক্ষায় মাতি।
রাত্রি নিয়ন বাতির পাসওয়ার্ড দিয়ে আকশে লগ ইন করলে,
আমার উপর এ্যাক্টিভেটেড হয় প্রযুক্তির অভিশাপ।
বাস্তবতার মানুষ মোড়কে,
আমি পরিণত হই সাইবার বাদুড়ে।
মাউস আর কী বোর্ডের যুগলবন্দী ডানা মেলি-
উড়াল দেই সাইবার আকাশে;
ডানা ঝাপটানোর আওউয়াজ হয়ঃ খট খট খট ক্লিক ক্লিক ক্লিক।
আমার সাথে বিচরণ করে আরো অসংখ্য বাদুড়।
খট খট ক্লিক ক্লিক ডানা ঝাপটানোর শব্দে,
নিজেদের বক্তব্য পরস্পরের সাথে ছোড়াছুড়ি করি;
সেই বক্তব্যে এনক্রিপ্টেড থাকে বাদুড় থেকে মানুষ হবার তাড়না।
কারো কারো বাদুড়েপনা বাদরামীতে রুপ নেয়,
সেসব দেখে খট খট ক্লিক ক্লিক শব্দে হাসি;
আমাদের দিকে ধেয়ে আসে কিছু রক্ত চোষা ভ্যাপায়ার বাদুড়,
সাইবার আকাশের বাকে বাকে-
বাদুড় যুদ্ধ হয় ঝাকে ঝাকে।
যুদ্ধের কোলাহল শোনা যায়, খট খট ক্লিক ক্লিক।
ওদিকে গতকাল পশ্চীম দিগন্তের মুখ যে সূর্য গিলে নিয়েছিলো,
পূব দিগন্তের পশ্চাদ্দেশ দিয়ে সেই সূর্য আচমকা বেরিয়ে আসে।
কামনা করি দিগন্তের যেন কোষ্ঠকাঠিন্য হয়,
সাইবারাকাশে ডানা ঝাপটাবার আমি যেন আরেকটু সময় পাই।
দিগন্ত আমায় সেই সময় দেয় না,
কোষ্ঠরূপী হলদে সূর্য রৌদ্রের দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
বাস্তবতার আকাশে ডানা ঝাপটায় বাস্তবতার পাখিরা,
সাইবারাকাশে বাদুড়ের সংখ্যা কমে আসে।
ঘড়ির টিক টিক সাইরেন বাজিয়ে ,
বাস্তবতার নিদ্রা ডেকে চলে সাইবার জাগরণকে।
ক্লিক ক্লিক শব্দে আমি ডানা ঝাপটানো শেষ করি।
আলোচিত ব্লগ
হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন
সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৫ ফুলদল

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।