সমস্ত ধ্বংসের শেষে অবশিষ্ট কি-বা থাকে আর ?
বড়জোর একটা দীর্ঘশ্বাস, একা একা ঘুরে ফিরে
নিজের ছায়ার কাছে নিজেই হাস্যস্পদ হয়ে ওঠে
করুণাঘেরা দেবমন্দিরের ভেতর এত এত মিথ্যাচার
এত এত ভ্রম ও অহং নিয়ে চলছে জগতযন্ত্র
আর একটা নীল বোবাঘড়ি, সময়সংকেতহীন;
যেন জড়িয়ে দিচ্ছে সাপলুডো-জাল
পথে-প্রান্তরে, চিন্তার ডালে ডালে
কত কত চোখ, কত কোলাহল, কত স্তব্ধতা
কে জানে, কে আসলে কোলাহল, কে যে স্তব্ধতা ?
কার ভেতর যে উড়ছে
একটা কাল সাপের ফণা,
পাশাপাশি একটা উন্মাদের হাসি
রক্তাক্ত অথচ উজ্জ্বল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


