বাঁক

১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

শেয়ারঃ
0 0 0


অবিশ্বাসের দিকে বেঁকে গেছে যত সুর, তরঙ্গনিশান- !
রিক্ত ইশারা, তীরের-বেশে গুপ্ত ইতিহাসের পাতায়
এঁকে যায় তারই ছাপচিত্র কিছু-

যাকে তোমরা প্রেম বলো; ছদ্মবেশী পৃথিবীতে দ্বিধাহীন
কী করে যে পাবে তাকে, করুণামিশ্রিত সরাইখানার গলিতে
যখন নিজের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে নিজেরই ছায়া
আশ্চর্য সব খরস্রোতা মুখোশের উৎসবে, দীপ হয়ে
সুরা হয়ে- পানপাত্রে ভাসমান মুখচ্ছবিকে সঙ্গ দিয়ে চুপচাপ
অচেনা কবরফলকের গায়ে মিশে যাওয়া ভোর যেন;

তবু উড়ন্ত বেদনার ঠোঁটে চুমু খেয়ে,
খুব গোপনে বেড়ে উঠছে যে বিশ্বাসের গাছ
তার কাছে কে বেশি ভয়ঙ্কর আজ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: যাকে তোমরা প্রেম বলো; ছদ্মবেশী পৃথিবীতে দ্বিধাহীন
কী করে যে পাবে তাকে, করুণামিশ্রিত সরাইখানার গলিতে

_____________ভালো লাগলো। আসলেই করুণামিশ্রিত সরাইখানার গলিতে প্রেম খুঁজে পাওয়া বড় কঠিন।
১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: রুদ্র, আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম।

ছদ্মবেশী পৃথিবীতে প্রেম খুঁজে পাওয়া কারো ক্ষেত্রে হয়তো খুবই কঠিন, আবার কারো ক্ষেত্রে হয়তো খুবই সহজ।

এই তো জগত!

১১ ই জুন, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: তাই?
ধন্যবাদ।

৩. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
তারিক টুকু বলেছেন: অসাধারণ সফেদ।

সোজা প্রিয়তে।
১১ ই জুন, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: হুর মিয়া। হয় না। হয় না। কিছুই হয় না। চেষ্টা করি। বৃথাই। হয়তোবা।

৪. ১১ ই জুন, ২০০৮ রাত ৮:৩৮
ঘোর বলেছেন: অনেক অনেক দিন পর আপনার কবিতা পড়লাম! শেষ কবে পড়েছি, মনে নেই!
২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: তাই। আপনি ভালো আছেন তো? আপনার সঙ্গে দেখা হয় না কেন? ব্যস্ত নাকি খুব?

২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: জেনে আমারও ভালো লাগলো।

২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: আসলেই কি? লিখতে তো চাই, কিন্তু হয় না যে!
ধন্যবাদ আশরাফ।

৭. ১১ ই জুন, ২০০৮ রাত ৯:১৩
আসিফ আহমেদ বলেছেন: যখন নিজের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে নিজেরই ছায়া

দারুণ ...
২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আপনার অনুভবও তাহলে দারুণ...

৮. ১১ ই জুন, ২০০৮ রাত ১১:০২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। এ ছাড়া আর কি-ই বা বলা যায়?
২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: মোস্তফা ভাই, ভালো লাগার বা মন্দ লাগার চূড়ান্ত কোনো ব্যাখ্যা সম্ভবত হয় না। কেননা অনুভবের বিষয়টি তো বহুরূপী। তো আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো অনেক।

৯. ১১ ই জুন, ২০০৮ রাত ১১:৫৭
মুয়ীয মাহফুজ বলেছেন: সুরা হয়ে- পানপাত্রে ভাসমান মুখচ্ছবিকে সঙ্গ দিয়ে চুপচাপ
অচেনা কবরফলকের গায়ে মিশে যাওয়া ভোর যেন;

তবু উড়ন্ত বেদনার ঠোঁটে চুমু খেয়ে,
খুব গোপনে বেড়ে উঠছে যে বিশ্বাসের গাছ
তার কাছে কে বেশি ভয়ঙ্কর আজ

বেশ ভালো লাগলো ফরাজী।

ধন্যবাদ।+
২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১০. ১২ ই জুন, ২০০৮ রাত ২:০৭
ইমরান খান ইমু বলেছেন: অনেক ভালো লাগলো...অনেক

যখন নিজের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে নিজেরই ছায়া
আশ্চর্য সব খরস্রোতা মুখোশের উৎসব...

এই দাঁড়িয়ে যাওয়া আমরা ঠেকাতে পারবোনা,পারবোনা এই উৎসব মুখোশের...

শেষমেষ দু একটা কবিতাই হয়তো আমাদের এপিটাফস্বাক্ষ্য হবে...
২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ইমু।

২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: থ্যাংকু।

১২. ১২ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৩
মাহবুব মোর্শেদ বলেছেন: সফেদ, কবে লিখছেন কবিতাটা?
জমজমাট একটা কবিতা। ভাল লেগেছে।
২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: এই মাসেই। মাহবুব ভাই , শরম দেন কেন?

১৩. ১৩ ই জুন, ২০০৮ সকাল ৮:৩১
ফকির ইলিয়াস বলেছেন: কবিতাটা ১৩ জুন ২০০৮ শুক্রবার আবার দৈনিক সমকালে পড়লাম।
চমৎকার ব্যন্জনা নিয়ে একটি পরিপূর্ণ কবিতা। মুগ্ধ হলাম।
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ইলিয়াস ভাই, ভালো আছেন তো?
আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ হলাম।

১৪. ১৮ ই জুন, ২০০৮ রাত ১২:০৫
মুজিব মেহদী বলেছেন: চমৎকার লাগল কবিতাটা।
বেঁকেচুরে 'তরঙ্গনিশান'টা মনে গেঁথে গেল, 'খরস্রোতা মুখোশ'ও লেগে গেল মুখে।
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ মুজিব ভাই।

১৫. ১৯ শে জুন, ২০০৮ সকাল ১১:০৬
মাসুদ খান বলেছেন: সফেদ, ভালো লাগল। শুধু..বেদনার ঠোঁটে... এখানে কেমন যেন একটু...
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: কেমন আছেন?
কবিতায় মূর্ত ও বিমূর্ত বিষয় ব্যবহার বিষয়ে আপনার সঙ্গে বেশ ক'বার কথা হয়েছিল, কথা হয়েছিল মজনু ভাইয়ের সঙ্গেও। এই কথাবার্তাগুলো ব্যক্তিগতভাবে আমার অনেক উপকার করেছে। তবু
আপনি যে বিষয়টির দিকে ইংগিত দিয়েছেন, এই বিষয়টি নিয়ে ভেবে দেখব।
অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ মাসুদ ভাই?

১৬. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৮
রবিউলকরিম বলেছেন: সফেদ, কপিরাইট নিয়ে একটা লেখা পোস্ট করেছি। পড়েন অনুগ্রহ করে। ্আমরা যারা মৌলিক লেখালেখি করি তাদের জন্য এটা অস্তিত্বের প্রশ্ন।
২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: রবিউল ভাই, দেখে এলাম। ভালো লাগল। কৃতজ্ঞতা।

১৭. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৮
আন্দালীব বলেছেন: ""অবিশ্বাসের দিকে বেঁকে গেছে যত সুর, তরঙ্গনিশান""

দারুণ!
গোটা লেখাটিই চমৎকার।
২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৪
মাঠশালা বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা।
ভালো থাকুন।
২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

কেমন আছেন আপনি?
ভালো থাকবেন।

১৯. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫০
আফরোজা সোমা বলেছেন: bhalo safed.
besh bhalo laglo. shuru theke shesh porjonto eki pran eki taan ..eki shur....
২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার অভিমতও ভালো লাগলো।

২০. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:২২
ইমরান মাঝি বলেছেন: কবিতাটি ভালো লাগলো
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ধন্যবাদ, কবি ও বন্ধু।

২১. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৮
মিতুলদত্ত বলেছেন: কী লিখেছিস বাবু...আমি কবিয়ালে নিয়ে নিলুম...আরও ২-৩টে লেখা দে...
২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: মিতুল দি, কেমন আছ তুমি?
প্রবীর দা'র কাছে তোমার খবর পেয়েছি। উনার কাছে বেশ কিছু লেখা দেওয়া হয়েছে। দেখো। ভালো লাগলে ছাপতে পারো।
ভালো থেকো।

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: ঠিক আছে, আপনারা উচ্চ মাধ্যমিকে!

 

মোট সময় লেগেছে ০.৯৮০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
safedfarazi@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই