somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বালক বন্ধু
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে দেশের জন্য কিছু করতে আগ্রহী এবং সে হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ করতে চান তাহলে আমাকে পাশে পাবেন!

আমার খুজে পাওয়া মাজিলা ফায়ারফক্সের জোশ কিছু এডওনস, বাংলা ডিকশনারী এডওনস সহ। :) :) :)

৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্সালামু আলাইকুম:
গত কয়েকদিন যাবত আমার নেশা ধরেছে মজিলা ফায়ার ফক্সের বিভিন্ন এডওনস খোজ করার। মজিলা ফায়ার ফক্সের হাজার হাজার এড ওনস রয়েছে। তার মধ্যে আমরা প্রত্যেকেই কিছু সমন এড ওনস ব্যবহার করি। কিন্তু কাজের কত যে এড ওনস আছে তা আমরা কয়জন জানি। তাই আমি খোজ করা শুরু করলাম মজিলার কি কি ধরনের এড ওনস আছে। আমি মূলত বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত রেখে শব্দ বা ফ্রেজ দিয়ে খোজ করতে লাগলাম। বেশির ভাগই আমার কাজের না।
তবে সত্যি বলতে কি কিছু অবিশ্বাস্য এড ওনস পেলাম যা পেয়ে আমার খুশির অন্ত নেই। যাই হোক কথা বেশি না বাড়িয়ে চলেন এডওনসগুলো দেখে নেই।
Bengali (Bangladesh) Dictionary:
আমরা যখন ইন্টারনেটে ইংরেজীতে কিছু লিখি তখন তা ভুল হলে ভুল দেখায় এবং ডান বাটন ক্লিক করার মাধ্যমে যে সাজেশন পাই তা থেকে তা ঠিক করে নেওয়া যায়। কিন্তু বাংলার ক্ষেত্রে এমন কোন সুযোগ আমাদের নেই।

কিন্তু এই এড ওনস এর মাধ্যমে আপনি এই কাজ করতে পারবেন। আপনি ইন্টারনেটে যেখানেই কাজ করেন না কেন এই এডওনস কাজ করবে। তবে তার আগে ছবি অনুযায়ী Language Setup করে নিতে ভুলবেন না। নাহলে এটি কাজ করবে না। আমি সামুতে পরীক্ষা করে দেখেছি। তবে এটি একটু কম সমৃদ্ধময়। অনেক শব্দকে ভুল দেখাবে যা ভুল না। তবে সমস্যা নেই। আপনি ডিকশনারিতে যোগ করে দিলে তা আর ভুল দেখাবে না। আপনিই একে সমৃদ্ধময় করে নিতে পারবেন। সেটআপ করার পর আরেকটি সমস্যা দেখা দিবে। আপনার ইংরেজী ভুল দেখাবে। আপনি সেটআপ পরিবর্তন করে নিলে আর সমস্যা হবেনা।

Clear History:
যারা নিয়মিত বিভিন্ন কাজে নেট ব্যবহার করেন তারা জানেন কি পরিমানে ইতিহাস জমে যায। ইতিহাসের চাপে বর্তমান বেশ ধীর হয়ে যায়। এই ইতিহাস মুছতে কত কি করতে হয়।

কিন্তু এই এডওনস ইনস্টল করে নিলে মজিলার History মেনুতে আপনি Clear History নামে একটি নতুন অপশন পেয়ে যাবেন। এক ক্লিক আর আপনার সব ইতিহাস মুছে যাবে। তবে আশা করি এটি দিয়ে আবার জাতির ইতিহাস মুছতে যাবেন না।
FEBE:
মজিলাতে অনেক অনেক এডওনস ইনস্টল করা আছে। আছে শত শত বুকমার্ক। সাথে আপনি নানা সেটআপ করে রেখেছেন মজিলাকে কাস্টমাইজ করার জন্য। সব ঠিক আছে। কিন্তু যখন নতুন করে কম্পিউটার সেটআপ দিতে হয় তখন কি অবস্থা হয়। বুকমার্ক এক্সপোর্ট করে রাখতে পারবেন কিন্তু এডওনস আর সেটআপ?
কোন সমস্যা নেই। এই এডওনস ব্যবহার করে আপনি সহজেই আপনার ইতিহাস, বুকমার্ক, এডওনস, মাজিলার ইন্টারনাল ডিকশনারি, সেটআপ, থিম ইত্যাদি আলাদা আলাদা ফাইল আকারে নিজ কম্পিউটারে ব্যাকআপ রাখতে পারবেন। আবার যদি চান সবকিছুর জন্য একটি ফাইল করে রাখতে পারবেন। নতুন করে কম্পিউটার সেটআপ করার পর শুধু ঐ ফাইল বা ফাইলগুলো মজিলা থেকে File>Open Click করুন। দেখুন কেমন মজিলা আগের মত হয়ে গেছে।
তবে এক ফাইল করার আগে চিন্তা করে নিয়েন। কারন সব কিছুর জন্য একটি ফাইল করতে বেশ সময় নেয়।
New Tab Homepage:
আমরা যখন নতুন কোন টেব খুলি তখন তা সাদা থাকে। কোন বুকমার্ক থেকে বা এড্রেস বারে ঠিকানা লিখে কোন সাইটে গেলে কোন সমস্যা নেই কিন্তু যদি আমাদের কোন কিছু খোজ করতে হয় তাহলে কোন একটি সার্চ ইঞ্জিনে যেতে হয়। সাধারনত তা আমরা হোম বাটনে ক্লিক করে করে থাকি।
যদি আপনি এই এডওনস ইনস্টল করে রাখেন তবে নতুন টেব খুললে তাতে আপনার হোমপেজ থাকবে। তারা তারা খোজ শুরু করে দিন।
Save As PDF:
আমরা সাধারনত কোন ফাইল সেভ করার জন্য এইচটিএমএল ব্যবহার করি। যারা মজিলা ফায়ারফক্স সম্পর্কে ভাল ধারনা রাখেন তারা বিভিন্ন এডওনস ব্যবহার করে ছবি করে রাখেন। কিন্তু ছবি থেকে কি কপি করা যায়? এইচটিএমএল করে রাখাও ভাল লাগে না।
এখন যদি তা পিডিএফ আকারে সেভ করা যায় এবং সেই পিডিএফ থেকে কপি করা যায় তবে তা কেমন হয়? হ্যাঁ এই এডওনস আপনাকে সেই সুযোগ করে দিবে। আপনি যে কোন পেজ পিডিএফ আকারে সেভ করতে পারবেন। এমনকি বাংলা লিখা সহ। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে। সম্পূর্ণ সার্ভিস পেতে টাকা দিয়ে জয়েন করতে বলে। জয়েন না করলে শুধু এতটুকু সমস্যা হবে যে কোন সাইটে সাইন ইন করে সেভ দিলে তা সাইন আউট হয়ে সেভ হবে। এই যা সমস্যা।
Save Link :
ইন্টারনেট এক্সপ্লোরারের ফেবোরাইট অপশনটি লক্ষ্য করেছেন। কখনো সি ড্রাইভের ফেবোরাইট ফোল্ডারটিতে ঢুকেছেন? ঢুকে থাকলে দেখবেন সেখানে আপনার সেভ করা প্রতিটি ফেবোরাইট লিংকটি একটি ডেস্কটপ শর্টকাট হিসেবে সেভ হয়ে আছে। সেখানে ক্লিক করলেই মূল সাইটে চলে যাবে। এটি আপনি সেখান থেকে কাট বা কপি করে যে কোন ফোল্ডারে রাখতে বা যে কোন স্থানে নিয়ে যেতে পারবেন। এটি আবিস্কার করে আমি বেশ খুশি হয়েছিলাম। কিন্তু সমস্যা দেখা দিলো মজিলাতে এই অপশান নেই। কি আর করা মন খারাপ করে মজিলা দিয়ে কাজ করতাম আর ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে শর্টকাট করতাম।
সব সমস্যার সমাধান পেয়েছি এতদিনে। এই এডওনস দিয়ে আপনি যে কোন পেজের লিংক ডেস্কটপ শর্টকাট হিসেবে সেভ করতে পারবেন এবং তাকে যে কোন ফোল্ডারে স্থানান্তরিত করতে পারবেন। কি মজা না?

SimilarWeb:
আপনি নেটে মাঝে মাঝেই কিছু অসাধারন সাইট পেয়ে যান। তার পর সেটিকে খুব যত্নে বুকমার্ক করে রাখেন। পরে এর মত আরো অনেক সাইট খোজার চেষ্টা করেন কিন্তু হয়ে উঠেনা। তাছাড়া ঐ সাইটে সব কাজও থাকেনা।
সমস্যা নেই। এই এডওনস ব্যবহার করলে আপনি যে সাইটে আছেন তার মত আরো অনেক সাইটের নাম আপনার সামনে তুলে ধরবে। আমি এর মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। যা বলে শেষ করা যাবেনা।

এই ছিল আজকের মত। এগুলো হল আমি যা ব্যবহার করি তা থেকে রিসেন্ট যা পেয়েছি তা থেকে। আরো কিছু আছে যেগুলো আমি পেয়েছি কিন্তু ব্যবহার না করে মজিলাতে তা আমার ফেবোরাইটে সেভ করে রেখেছি। তা থেকে আবার হবে। আজ তাহলে আল্লাহ্ হাফেজ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৯
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×