somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর নয় বাংলা বানান ভুল। ভুল হলে শব্দের নিচে লাল দাগ চলে আসবে, আপনাকে শুধু কষ্ট করে ডান বাটন ক্লিক করে শুদ্ধটি বেছে নিতে হবে। :) :) :)

১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে কম্পিউটার ছাড়া অফিস-আদালত দূরে থাক ব্যাক্তিগত জীবনও চিন্তা করা যায় না। এখন আমাদের কম্পিউটারে প্রতিদিন হাজার হাজার কাজ করতে হয়। এর মধ্যে একটি প্রধান কাজ হল ডকুমেন্ট প্রস্তুত করা।

ডকুমেন্ট প্রস্তুত করতে গেলে বিশেষ করে কিছু টাইপ করতে গেলে বানান ভুল একটি স্বাভাবিক ব্যাপার। ইংরেজী বানান ভুল হলে শব্দের নিজে লাল দাগ চলে আসে এবং খুব সহজেই মাউসের ডান বাটন ক্লিক করে ঠিক করে নেই। কিন্তু তা ইংরেজির ক্ষেত্রে। আমাদের মাতৃভাষা বাংলাতে এই সুবিধা কোথায় পাবো তা আমরা জানিনা।

হ্যাঁ এই সুবিধা আপনি কিভাবে পাবেন তা নিয়েই আজকের আমার এই লিখা।

আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন তাহলে কোন সমস্যা নেই। লিনাক্সে ওপেন অফিস বা লিব্রা অফিস বাই ডিফল্ট দেওয়া থাকে। উইন্ডোজে এই সুবিধা পেতে হলে আপনাকে OpenOffice.Org অথবা Libre Office নামিয়ে ইনস্টল করে নিতে হবে এবং অবশ্যই এই সুবিধা পেতে ইউনিকোডে টাইপ করতে হবে। পুরনো বাংলায় এই সুবিধা পাবেন না।

উইন্ডোজে হোক বা লিনাক্সে হোক, ওপেন অফিসে হোক বা লিব্রা অফিসে প্রথমে আপনাকে OpenOffice.Org এর একটি এক্সটেনশন Bengali Spellchecker Dictionary নামিয়ে নিতে হবে।

এবার ওপেন অফিস বা লিব্রা অফিসে Tools এ যান। সেখানে থেকে Extension Manager...। নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে Add এ ক্লিক করুন। আপনার নামানো ফাইলটি ব্রাউজ করে খুলুন। ইনস্টলের পূর্বে তাদের নীতিমালা Accept করতে বলবে। Accept করুন। বাস হয়ে যাবে আপনার Bengali Spellchecker Dictionary ইনস্টল করা।

এর পর যখনি আপনি বাংলা টাইপ করবেন তখনই বানান চেক করার কাজ শুরু হয়ে যাবে। ভুল করলে এটি শব্দের নিচে লাল দাগ দেখাবে। আপনাকে শুধু ডান বাটন ক্লিক করে দেখতে হবে শুদ্ধটা কি?

Extension Manage চালু হলে দেখবে নিচে বাব দিকে Get More Extension Online... দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনি আরো অনেক এক্সটেনশন নামিয়ে নিতে পারবেন। আমার কিছু এক্সটেনশন হল Export As Image (প্রেজেন্টেশনের পুর ফাইলকে ইমেজ আকারে সেভ করার জন্য, প্রতিটি পাতা আলাদা আলাদা করে ইমেজ হয়ে যাবে ), PDF Import (ওপেন অফিস/লিব্রা অফিসে পিডিএফ ফাইল খুলে এডিট করার জন্য), Read Text (ইংরেজী শব্দের উচ্চারণ শোনার জন্য) এবং আরো অনেক।

এইতো গেল অফ লাইনে টাইপ করার সময়। কিন্তু আপনি যখন অনলাইনে টাইপ করবেন তখন কি করবেন? কোন সমস্যা নেই। আগের Bengali Spellchecker Dictionary টি তৈরী করেছে ankur.org.bd। তাদের মজিলা ফায়ারফক্সের একটি এড ওনস Bengali (Bangladesh) Dictionary আপনার এই কাজকেও সহজ করে দিবে। এটি ইনস্টল করার পর অনলাইনে আপনি যদি বাংলা বানান ঠিক করতে চান তবে টেক্সট এরিয়াতে ডান বাটন ক্লিক করে Check Spelling এ ক্লিক করুন। এর পর এর নিচে Language Option আসবে। সেখান থেকে Bengali/Bangladesh এ ক্লিক করুন। বাস শুরু হয়ে যাবে বাংলা শব্দের বানান চেক করা। আপনি যদি এই অবস্থায় ইংরেজী লেখেন তবে তা ভুল দেখাবে। এটি ঠিক করার জন্য আপনাকে আবার Language Option এ গিয়ে English/United State এ ক্লিক করতে হবে। তখন ইংরেজী বানান ভুল হলে তা চেক করবে।


তাহলে আর দেরি কেন? শুরু করুন এখনি বাংলা টাইপ আর ভুলে যান বানান ভুল হওয়ার ভয়।
(বি.দ্র.: এই এক্সটেনশনটি অনেক শব্দই ঠিক করতে পারে। তবে ছোট ছোট কিছু শব্দকে ভুল ধরে যা আমরা অহরহ ব্যবহার করি।। অল্প কিছু শব্দের ভুল ধরতে পারেনা। ব্যাকরণগত ভুল ধরতে পারবে না। )
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×