আমরা অনেকেই ভারতের চ্যানেল দেখবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এর সাথে আমরা সবাইকে একাত্ম হতে আহ্বান করছি।
দেখলাম না দাদাদের কোন কিছু। কিন্তু কি দেখবো? সবার আগেই আসবে বাংলাদেশী টিভি চ্যানেল।
এখন আমরা যারা দেশী চ্যানেল দেখা ছেড়ে দিয়েছি তারা জানিনা কোন চ্যানেলে দেখার মত কি আছে?
এর জন্য মনে হল একটি তালিকা করা উচিৎ। তাই এই পোস্ট। যে কোন ধরণের অনুষ্ঠান হতে পারে। নাটক, মজার খবর, ক্রাইম প্রতিবেদন, ভিন্ন স্বাদের খবর ইত্যাদি।
মন্তব্যে আপনারা নাম উল্লেখ করুন। আমি পোস্টে যোগ করে দিবো।
প্রথমেই আমি শুরু করলাম।
বালক বন্ধু বলেছে:
চ্যানেল আই: রাত ১১:৩০ প্রকৃতি ও জীবন (বাংলাদেশের জীব বৈচিত্র নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান।
এরিস আফ্রোদিতি বলেছেন: বাংলালিংক বাংলার পথে
চ্যানেল আই প্রতি মঙ্গলবার রাত ১১.৩০
মাহফু১১০ বলেছেন: চ্যানেল আই: রাত ১২:০০ সুখবর প্রতিদিন ।
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: টকশো লালগোলাপ বাংলাভিশন প্রতি কি বার যেন ভুলে গেছি। তবে সময় হচ্ছে রাত ১১: ১৫ মিনিটে, বৃহস্পতি বা শনি বার। ভালো একখান অনুষ্ঠান।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



