গতকাল চ্যানেল আইতে একটি নাটক দেখতে বসলাম। টেলিফিলম ধরনের নাটক। নাম "বিহাইন্ড দা স্পিনিং" লক্ষ্য করে দেখলাম প্রতি ৫ মিনিট নাটক দেখানোর পর ১০ মিনিট করে বিজ্ঞাপন!!! চিন্তা করেন একবার।
আমি এক সময় হিন্দি ছবির হার্ডকোর ফ্যান ছিলাম। কিন্তু এখন পুরাই বাদ। তাদের বাজে ছবি, আমাদের শিশুদের উপর বাজে প্রভাব, বাংলাদেশের প্রতি ইন্ডিয়ার বাজে আচরন সব মিলিয় হিন্দি ছবি বন্ধ করে দিলাম। এজ জন্য সামুকে ধন্যবাদ দিতে হয়। এখানে কিছু মানুষ অনুপ্রেরণামূলক পোষ্ট দিয়েছেন যার দরুন আমি এই পদক্ষেপ নিতে পেরেছি। পিসি থেকে ১০ গিগা হিন্দি মুভি বার ১৫ গিগা গান হারপিক দিয়ে ধুয়ে মুছে দিয়েছিলাম। এখন হিন্দি চ্যনেলের জন্য আন্দোলন করে যাচ্ছে তাও আবার নিজ গৃহে। আমি বাসার মানুষকে বাংলা চ্যনেল দেখতে বললে আমার বড় আপার মন্তব্য "বাংলা চ্যনেলগুলোর বিজ্ঞাপন কমিয়ে দে"। আমি কি বলবো?
কাল একটি নাটক চলছিলো সম্ভবত "আরমান ভাই দ্যা গ্রেট"। বিজ্ঞাপন শুরুর সময় বলছিলো ৩০ সেকেন্ডের মধ্যে আসছে। দর্শকদের কোথাও যেতে মানা করলো। কিন্তু প্রতিবার ১০-১৫ মিনিট করে বিজ্ঞাপন দেখাচ্ছিলো। আবার কখনো ৩০ মিনিটও পার করেছে বিজ্ঞাপন দিয়ে। এভাবো কি কোন অনুষ্ঠান দেখা যায়।
আমরা অনেকেই অনলাইনে অফলাইনে হিন্দি ভাষা, চ্যনেলের আগ্রাসন, এর ক্ষতিকর প্রভাব নিয়ে বলে যাচ্ছি। কিন্তু বাংলা চ্যনেল যদি এমন অত্যাচার করে তাহলে এই অগ্রাসন ত্বরান্বিত হবে।
আমরা যারা এখনো বাংলা চ্যনেলের দর্শক আছে চলুন একটি আন্দোলন করি। আমরা আমাদের প্রতিবাদ না করলে বাংলা চ্যনেলগুলোর হুশ আসবে না।
আসুন বসে না থেকে প্রতিবাদ করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




