somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল আসছে গ্রামীণ(হারামী!!!???)ফোনের নতুন প্যাকেজ ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সজল জাহিদ
বদলে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্যাকেজের ধরন। সেসঙ্গে বদলে যাচ্ছে তাদের ট্যারিফ কাঠামোও। দু'একটি উদাহরণ বাদে এখন পর্যন্ত কলের মিনিটপ্রতি সবচেয়ে বেশি খরচ করতে হয় গ্রামীণফোনের গ্রাহকদের। তবে আগামীকাল আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোন নতুন যে চারটি প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে তার মাধ্যমে তাদের ট্যারিফ গড়ে মিনিটে এক টাকার নিচে নেমে আসবে। তাছাড়া নতুন সিমের মূল্য এবং সিম কেনার ক্ষেত্রে বোনাসেরও পুনর্বিন্যাস করা হচ্ছে। গ্রামীণফোনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে স্মাইল নামে যে প্রিপেইড প্যাকেজটি চালু আছে সেটি ভেঙে চার ভাগ করা হচ্ছে। প্যাকেজগুলোর মধ্যে তিনটি গ্রাহকদের কাছে একেবারেই নতুন। প্রিপেইড গ্রাহকরা বন্ধু, সহজ এবং আপন নামের যে কোনো একটি প্যাকেজ বেছে নিতে পারবেন। অন্যদিকে আগে সবাই ডিজুস প্যাকেজের সুবিধা না পেলেও এখন সেটি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। রোববার থেকে যে কোনো গ্রাহকই তাদের সেবাকে ডিজুসসহ অন্য তিনটি প্যাকেজে রূপান্তরিত করতে পারবেন।
প্রায় আড়াই কোটি গ্রাহকের এ কোম্পানি বাজারে শক্ত অবস্থানে থাকায় এতদিন তাদের ট্যারিফ কাঠামোর দিকে খুব একটা মনোযোগ দেয়নি। কিন্তু নতুন এ ঘোষণায় গ্রামীণফোনের সবগুলো প্যাকেজের ট্যারিফ রেট নেমে আসবে এক টাকার নিচে। আগামীকাল গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল এ সংক্রান্ত ঘোষণা দেবেন।
গ্রামীণফোনের একটি সূত্র জানিয়েছে, বন্ধু প্যাকেজটির কলরেট হবে মিনিটে ৯৯ পয়সা। এর বাইরে বাড়তি সুবিধা হিসেবে থাকবে ৭টি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (এফএনএফ) নম্বর বেছে নেওয়ার সুযোগ। সহজ প্যাকেজের গ্রাহকরা যে কোনো অপারেটরেই ৭৯ পয়সা মিনিটে কথা বলার সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে কোনো এফএনএফ নম্বর থাকবে না। আপনের কলরেট ১ টাকার একটু বেশি হবে। তবে সেখানে ৩ সেকেন্ডের পালস যোগ করা থাকবে।
এভাবে একটি প্যাকেজকে চারটি ভাগ করা হলেও তাতে গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলে মনে করছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। তারা বলছেন, গ্রাহকরা এখন অনেক সচেতন। যাচাই-বাছাই করে তারা সেরা সুবিধাই পেতে চান।
নতুন সিমের ক্ষেত্রে গ্রামীণফোন মূল্য নির্ধারণ করেছে ২৯৯ টাকা। এর মধ্যে ২০০ টাকাই আবার বোনাস হিসেবে ফেরত দেওয়া হবে গ্রাহককে। তবে বোনাস ফেরত দেওয়া হবে প্রতিমাসে রিচার্জের মাধ্যমে।

সূত্র : দৈনিক সমকাল।

দুটি AD দেখুন GP এর(ফানি :D:D:D)
১/গন্ডার এর আরেক নাম GP গ্রামীণফুন।
২/GP (Grameen Phone) এর লাইগা সায়েন্স জোনের বানানো এ্যাড।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:০৫
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×