আমার প্রিয় পোস্ট

"ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি"তে বেসিক ফটোগ্রাফি কোর্স শুরু হচ্ছে ১৫ জুলাই হতে।।।

০৭ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৯

শেয়ারঃ
0 1 0

ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (DUPS) আগামী ১৫ জুলাই ২০১০ হতে ২০ তম বেসিক ফটোগ্রাফী কোর্স শুরু করতে যাচ্ছে।কোর্সের ফর্ম বিতরন ইতিমধ্যে শুরু হয়েছে।কোর্সটি সকলের জন্য উন্মুক্ত।

কোর্সটি দুই মাস মেয়াদী।সপ্তাহে দুটি করে ক্লাস।দুটি সেশনে ক্লাশ নেওয়া হবে,যে কেউ তার পছন্দ মত সেশন বেছে নিতে পারবে।

ক্লাশের সময় এবং স্থান-
১ম সেশন-
বৃহ: (২.০০-৫.০০),মুনির চৌধুরী অডিটরিয়াম,টি.এস.সি,ঢা.বি।
শুক্র(১০.০০-১২.০০),ডাকসু ক্যাফেটেরিয়া,কলা ভবন,ঢা.বি।

২য় সেশন-
শুক্র(১০.০০-১২.০০),ডাকসু ক্যাফেটেরিয়া,কলা ভবন,ঢা.বি।
শনি(২.০০-৫.০০),সাইন্স ক্যাফেটেরিয়া,কার্জন হল,ঢা.বি।

কোর্সের ফর্ম পাওয়া যাচ্ছে-
১.ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি অফিস রুম,টি.এস.সি(নীচতলা),ঢা.বি।
২.DUS(Dhaka University Snacks),T.S.C, D.U.
৩.ক্যাম্পাস শ্যাডো,কলা ভবন,ঢা.বি।
৪.জহিরের ক্যান্টিন,কার্জন হল,ঢা.বি।

রেজি: অবশ্যই ১৫ জুলাই এর মধ্যে সম্পন্ন করতে হবে।ফর্ম পূরন করে জমা দিতে হবে-ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি অফিস রুম,টি.এস.সি(নীচতলা),ঢা.বি তে যে কোন দিন বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টার মধ্যে।(ফর্মের সাথে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।)

কোর্স ফি-
ঢা.বি ছাত্রদের জন্য-৯৫০/-
অন্যান্য-১৭৫০/-
ফর্মের দাম-২০/-

*সফল ভাবে কোর্স সম্পন্নকারিদের সার্টিফিকেট প্রদান করা হবে।
*কোর্স চলাকালীন সময়ে ছবি তোলার জন্য দুই দিন বাইরে (Outing) নিয়ে যাওয়া হবে।
*কোর্স চলাকালীন সময়ে ক্যামেরা ও অন্যান্য উপকরন DUPS সরবরাহ করবে।
*কোর্স শেষে অংশগ্রহনকারীদের ছবি নিয়ে DUPS এর ব্যানারে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য-
০১১৯৭২৬০৫৫২,
০১১৯৭২৬০৫৫৩,
০১১৯৭২৬০৫৫৪.

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফটোগ্রাফি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জুলাই, ২০১০ রাত ৯:৩২
পৃথিবীর আমি বলেছেন: ৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি ।।।

:( :( :(
২. ০৭ ই জুলাই, ২০১০ রাত ৯:৩৪
মু. নূরনবী বলেছেন: ধন্যবাদ ..তথ্যের জন্য। দেখি কোর্সটি করা যায় কিনা।
০৭ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩. ০৭ ই জুলাই, ২০১০ রাত ১১:১২
রবিনহুড বলেছেন: (*কোর্স চলাকালীন সময়ে ক্যামেরা ও অন্যান্য উপকরন DUPS সরবরাহ করবে। )

এটা একটা ভালো সিষ্টেম।
০৭ ই জুলাই, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: :)

০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আউটিং এর সময় যে ছবি তোলা হবে,সেগুলো থেকে প্রদর্শনীতে দেয়া হবে।

০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: আউটিং এর সময় যে ছবি তোলা হবে,সেগুলো থেকে প্রদর্শনীতে দেয়া হবে।

৬. ০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
""ফয়সল অভি "" বলেছেন: ছবি নিরবে অনেক কথা বল-অনেক কিছুই বুঝিয়ে দেয় অকপটে ও নিঃসকোচে । ঠিক সেই ছবিগুলোই দ্রোহ এর জন্য পাঠিয়ে দিন ঠিকানায় সাথে পরিচয় ও বিস্তারিত দিয়ে । আলোকচিত্রও হোক বিপ্লবের আরেক শক্তিশালী হাতিয়ার ।

দ্রোহ এর অনলাইন ঠিকানা>> http://www.droho.net

আলোকচিত্রের অপেক্ষায় রইল ।
১১ ই জুলাই, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭. ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬
তাহসিব বলেছেন: প্রতি মাসেই কি হয়??
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫

লেখক বলেছেন: প্রতি মাসে না হলেও ২-৩ মাস পর পরই হয়।

৮. ২৯ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:০৭
ফটো পাগল বলেছেন: পরেরটা আবার কবে হবে ??? ;) ;) ;)
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৭

লেখক বলেছেন: এখন একটা চলছে। আরও ২-৩ মাসের মধ্যেই পরবর্তীটা হবে।

 

মোট সময় লেগেছে ১.০৯৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার আমি।।।
এইতো আমি।।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই