somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প নিয়ে আমাদের সরকারের আরেকটু সচেতন হবার সময় মনে হয় চলে এসেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকম্প নিয়ে আমাদের সরকারের আরেকটু সচেতন হবার সময় মনে হয় চলে এসেছে। গত কয়েকদিনে বাংলাদেশ ও তার আশেপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্প তাই বলে। বাংলাদেশে সরকারীভাবে ভূমিকম্প পর্যবেক্ষনের দায়িত্ব রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ( কেমতে কি??? ভূমিকম্পের সাথে আবহাওয়ার কি? এটা কি কোন ঝড় নাকি??? )
সবচেয়ে আশ্চর্যের কথা হল আবহাওয়া অধিদপ্তরে নেই কোন Seismologist(ভূমিকম্প বিশেষজ্ঞ),ভূমিকম্প পর্যবেক্ষনের দায়িত্ব রয়েছে কয়েকজন Meteorologist(আবহাওয়াবিদ) এর উপর। যদিও Meteorological Dept. এর দাবি তাদের রয়েছে Seismologist, কিন্তু সত্যি কথা হল তাদের Organogram এই কোন Seismologist এর পোষ্ট নেই,আছে শুধু Meteorologist এর পোষ্ট। তবে এটা সত্যি যে তাদের কিছু Meteorologist কে বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের উপর প্রশিক্ষনে পাঠানো হয়। কিন্তু মানুষের ডাক্তারের কাজ কি আর পশুর ডাক্তার করতে পারে?বিশেষ করে এরকম সেনসিটিভ বিষয়ে। যার ফলাফলও আমরা কিছুদিন যাবদ দেখতে পাচ্ছি।পাচ্ছি তাদের কাছ থেকে বিভিন্ন ভুল তথ্য,বিভ্রান্তিকর তথ্য।এ বিষয়ে কিছুদিন আগেই একটি পোষ্ট দিয়েছিলাম,দেখতে পারেন-"গত ২৪ ঘন্টায় ভারত উপমহাদেশ ও তৎসংলগ্ন এলাকায় সংঘটিত ভূমিকম্প এবং আমাদের আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য!!! ",এছাড়াও বিস্তারিত পাবেন আমার পোষ্টের শেষের লিংকে। Meteorological Dept. এর যন্ত্রপাতি অপ্রতুল,যা আছে তারও সঠিক ব্যাবহার হচ্ছেনা।অনেক গুলোই পরে আছে অচল হয়ে। উদাহরন স্বরুপ বলা যায়,তাদের Acceleratometer এর কথা,যা কোন নির্দিষ্ট স্থানে ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যাবহৃত হয়(Magnitude বা মাত্রা নয়),যা থাকলেও অচল হয়ে পড়ে আছে।
অথচ সারা বিশ্বে ভূমিকম্প বিষয়ক গবেষনায় এবং পর্যবেক্ষনে United States Geological Survey(USGS) এর তথ্য সকলের কাছে সমাদৃত।এখানে কিন্তু কাজ করছেন Geologist এবং Seismologist রা। আমাদের দেশেও রয়েছে GSB তথা Geological Survey of Bangladesh.যাদেরকে দিয়ে একাজটি করানোই মনে হয় অধিক যুক্তিযুক্ত হবে।কারন দক্ষ ও উপযুক্ত লোকবল ছাড়াও এদের রয়েছে বাংলাদেশের Geology এর সম্পর্কে বিস্তারিত তথ্য। যা ভূমিকম্পের গতি প্রকৃতি ও ঝুঁকি নির্ধারনে অধিক সহায়ক হতে পারে। যদিও বেশির ভাগ দেশের Geological Survey এর দায়িত্ব এটা, তারপরও যদি এটা করা সম্ভব না হয় তবে অন্যান্য গুটিকয়েক দেশের(ভারত,পাকিস্তান) মত যাদের আবহাওয়া অধিদপ্তর এখনও এ বিষয়টি দেখে তাদের মত Seismology অংশটুকুকে আলাদা করে সেখানে Seismologist এবং Geologist দের নিয়োগ দেয়া উচিত প্রয়োজনে Organogram সংশোধন করে।
আসলে যার যেটা কাজ তাকে সেটিই করতে দেয়া উচিত,কারন এছাড়া সঠিক আউটপুট পাওয়া সম্ভব নাও হতে পারে।আর আসতে পারে না না বিভ্রান্তিকর তথ্য।কিন্তু স্পর্শকাতর এরকম একটি বিষয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়া আসলেই দুঃখজনক।তাই নয় কি???

বিস্তারিত তথ্য পাবেন এখানে-(Met Department’s info about earthquake misleading: Seismic expert )।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৯
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×