পুলিশ ঠেঙানি চাঁদাবাজি আর চুরি করে চোর রাতে
আলো-আঁধারির রঙমহলায় উছলে ওঠা নদী
নিয়ন আলোর কুয়াশার চোখ কান্দে নিরবধী
নির্ভরতার বন্দর খোঁজে তবুও অবুঝ মন
দাবানলে পোড়ে বুকের ভেতর গহীন সবুজ বন
রঙচটা এই নিকষ শহরে আপন নাইতো কেউ
দু'কূল ভেঙে দানবীয় নদীর আছড়ে পরে ঢেউ
তবুও আছি সবুজ ছেড়ে বিষাক্ত নিশ্বাসে
ফিরবেই দিনের লাল সূর্য মুক্ত নীলাকাশে
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


