আমার প্রিয় পোস্ট

কেউ কি আমার এই প্রশ্লগুলোর উত্তর দেবেন?

১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৫

শেয়ার করুন:                   Facebook

ব্লগে দেখছি, দেশে তানিয়া আমীরের একটা বিবৃতির নিন্দাজ্ঞাপন অব্যাহত আছে। এও দেখছি যে কিছু ব্লগার চাইছেন তানিয়া যেন জাতীয় মসজিদের খতিবের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তানিয়ার বিবৃতিটি আমি পড়ি নাই, ব্লগের মাধ্যমে জেনেছি যে তানিয়া বায়তুল মোকাররম মসজিদ সম্পর্কে কিছু উক্তি করেছেন। তানিয়া হয়তো ভুল কিংবা সঠিক বক্তব্য দিয়েছেন। যেহেতু তানিয়ার বক্তব্যটি আমি পড়ি নাই আমার পক্ষে বলা সম্ভব না তানিয়া ঠিক করেছেন না ভুল করেছেন।

আমার বক্তব্য ব্লগারদের মন্তব্য প্রসঙ্গে যারা চাইছেন তানিয়ার উচিৎ খতিবের কাছে ক্ষমা চাওয়া--

১। তানিয়া যদি ভুল করেই থাকে তো খতিব তানিয়ারে মাফ করার কেডা?
২। খতিবও তো দোষে-গুনে মানুষ, তার এত ক্ষমতা হইল কবে যে সে যে কাউরে মাফ কইরা দিতে পারে?
৩। কোরানের কোথায় বলা আছে যে কোন মানুষ ভুল করলে খতিব মাফ কইরা দিতে পারব?
৪। এইটারই বা গ্যারান্টি কি যে খতিব মাফ করলেই আখেরাতে আল্লাহ তানিয়ারে মাফ কইরা দিব?
৫। খৃষ্টান ধর্মে আছে কেউ কোন ভুল করলে ফাদারের কাছে গিয়া নিজের ভুল স্বীকার করলে তার পাপ মোচন হবে। ইসলাম ধর্মে তো এই ধরনের কিছু নাই। এইসব আজগুবি মানুষের বানানো নীতি কেন ইসলামে ঢুকানোর চেষ্টা হইতেসে?

 

 

  • ১৮ টি মন্তব্য
  • ২২০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: অ রণ্য বলেছেন: প্লাস

অবশ্যই

কিছু সুন্দর পয়েন্ট তুলে ধরবার জন্য
২. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: মামু বলেছেন: তানিয়া আমির ইসলাইলের গপ্তচর বইলা বাজারে একটা কথা প্রকট ভাবে প্রচার আচে, এইটা এক প্রকার প্রমানিত।
মাগার হের চামচা যে আর একটা সামহয়্যারে আচে ওইটা একন বুজা গেল।
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: দেখুন আমি কিন্তু তানিয়ার ব্যাপারে কিছু বলি নাই। তানিয়া হয়তো মহা মহা মহা পাপ করেছেন। আমার প্রশ্ন হলো এই পাপের প্রায়শ্চিত্ট করানোর অধিকার খতিবরে কে দিল? ধর্ম তো মানুষের তৈরি না যে, যা ইচ্ছা বলে ফেললাম বা করে ফেললাম। ধর্ম চলবে ধর্মগ্রন্থের বানীতে। ইসলাম ধর্মের কোথায় বলা আছে যে কেউ কোন পাপ করলে খতিবের কাছে গিয়ে মাফ চাইলেই পার পাওয়া যাবে?

৩. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০০
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: প্রথম আলো কেসের কথা ভুইলা গেছেন ভাই? মতিউর রহমানরে গিয়া খতিবের কাছে ক্ষমা চাইতে হইছিলো, এখন অরা লাই পায়া গেছে, কিছু হইলেই এখন থেইকা খতিবের কাছে গিয়া ক্ষমা চাইতে হইবো।
৪. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৪
comment by: চোরকাঁটা বলেছেন: খাক খাক !! খতিব রে এখ্খান চেম্বার বানায়া দেওন যায়না?! আমরা গিয়া কমু, হুজুর আমি গত সপ্তাহে আছাড় খাইছি!!
(আছাড়ের কৌতুকটা দয়া করিয়া নিজ দায়িত্বে খুঁজে বের করুন)
৫. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫
comment by: অনিন্দিতা ০১ বলেছেন: খতব লুকটা নিজে কি খুব সুবিধার>? মনে তো হয়না...
৬. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৬
comment by: রাফা বলেছেন: তানিয়ার মন্তব্যগুলো জানতে পারলে সঠিক মন্তব্য করা যেতো।কিন্তু খতিব কে ? এবং তার কি এতই ক্ষমতা উনি যে কাউকে , তার করা অন্যায়ের জন্য ক্ষমা করে দিতে পারেন।উনি কি সকল কাজের কাজী নাকি ?
৭. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১০
comment by: জরিণা বলেছেন: তানিয়ার বক্তব্য সর্ম্পকে লেখা


Click This Link
৮. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫
comment by: রাঙা ঠোঁট বলেছেন: এম সি কিউ হলে ট্রাই কর্তাম.... ইহা দেখি রচনামূলক :(
৯. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: মামু বলেছেন: তানিয়ার কাচে প্রমান তাকলে সরকার এবং দেশ বাশীর কাচে প্রমান দিক,
প্রমান না দিতে পারলে দেশবাশীর কাচে ক্ষমা চাইয়া তোওবা করতে হইবে।

প্রমান কইতে "ছাগলের দাড়ি আচে, আর রবিন্দ্রনাতের দাড়ি আচে সুতরাং রবিন্দ্রনাথ ছাগল" এই রকম আচুদা প্রমান যেন না দেয়। খিয়াল কইরা।
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: মামু, আমার লেখাটা তানিয়ার বক্তব্যের ব্যাপারে নয়, এটা আমি আমার মূল লেখায় বলেছি এবং আপনার একটি মন্তব্যের উত্তর দিতে গিয়েও উল্লেখ করেছি। আমার লেখাটা হল সেইসব মানুষদের ব্যাপারে যারা বলছেন তানিয়ার উচিৎ খতিবের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আমি এই ব্যাপারটি বারবার পরিস্কার করে বলা সত্ত্বেও আপনি কেন তানিয়ার বক্তব্যকে টেনে নিয়ে আসছেন?

তানিয়া যাই করে থাকুক খতিব তানিয়াকে মাফ করবার কে?

১০. ১৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: রবিন০৪ বলেছেন: কথা ঠিক
১১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৬
comment by: লাল পিপড়া বলেছেন: +
১২. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: হুমম সুন্দর প্রশ্ন।

প্লাস।
১৩. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১০
comment by: বিডি আইডল বলেছেন: খতিবের কাছে মাপ চাইতে কুইছে কোন পুষ্টে?

আমি তানিয়ারে বালা পাই...কি সুন্দর লিভ টুগেদার করে
১৪. ৩০ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৬
comment by: প্রশ্নোত্তর বলেছেন:

তানিয়া আমীরের ফাঁসী চাই...+
১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৭
comment by: সততার আলো বলেছেন: "৫। খৃষ্টান ধর্মে আছে কেউ কোন ভুল করলে ফাদারের কাছে গিয়া নিজের ভুল স্বীকার করলে তার পাপ মোচন হবে। ইসলাম ধর্মে তো এই ধরনের কিছু নাই। এইসব আজগুবি মানুষের বানানো নীতি কেন ইসলামে ঢুকানোর চেষ্টা হইতেসে? "

এটা বাইবেলের মৌলিক কথা নয়। বরং সেন্ট পলের কথা। যে কিনা ঈসা (আ) নবীর প্রধান শত্রু ছিল।

ইসলামে আছে হক দুপ্রকারের। একটা আল্লাহর আরেকটা মানুষের। আল্লাহর হক বেশিরভাগই আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মুনষের হক কখনোই আল্লাহ মাফ করবেননা। আমার ধারণ তানিয়ার পুরো মুসলিম সমাজের কাছেই মাফ চাওয়া উচিত। এবার তারা ক্ষমা করলে সে মাফ পেয়ে যেতে পারে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: আমার ধারণ তানিয়ার পুরো মুসলিম সমাজের কাছেই মাফ চাওয়া উচিত। এবার তারা ক্ষমা করলে সে মাফ পেয়ে যেতে পারে।


বুঝলাম। ত্য় খতিব তানিয়ারে মাফ করার কেডা? খতিব কি পুরা মুসলিম সমাজ নাকি?

 



 

comment by:
আমি একজন স্বপ্নের ফেরিওয়ালা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭১৫৬