[sbড্রাইভার মুঠোফোনে কথা বলতে বলতে বাস খাদে, দুজন নিহত
নিহতেরা হলেন মো. সামিরুজ্জামান ও সুলতানা বেগম (২২)। সামিরুজ্জামান যশোর শহরের রেলগেট এলাকার আবদুর রবের ছেলে আর সুলতানা সিলেটের আম্বরখান সড়কের মামুন মিয়ার স্ত্রী।
পুলিশ ও আহত যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী গ্রিন লাইনের ওই যাত্রীবাহী বাসের চালক সকাল সাতটার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সামিরুজ্জামান মারা যান। আর ট্রাকের লোহার সঙ্গে আটকে যান সুলতানা নামের এক যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আহত ২০ যাত্রীকে জেলা সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।
আহত যাত্রী মো. আব্বাছ উদ্দিন (২৩) ও উত্তম চাকমা (২৬) জানান, চট্টগ্রাম থেকে বাসটি ছেড়ে আসার পর থেকে কিছুক্ষণ পার পর চালক মুঠোফোনে কথা বলছিলেন।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিতে ৩৬ জন যাত্রী ছিল। বাসের একটি অংশ এখনো পানির নিচে। তাই অনেকে এখনো বাসের ভেতর আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।