আমার প্রিয় পোস্ট
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- 2টা Rapidshare Premium Account সবার জন্য - স্স্পরসের বাহিরে
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-১! - উদাসী স্বপ্ন
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- "শবে'বরাত"(নৌশীন) - নৌশীন
- রোযার ফযীলত ও উপকারিতা - আবু আব্দুল্লাহ মামুন
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- ফিনল্যান্ডে উচ্চশিক্ষা - নিরব হাসি
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- একটা ছাগু ম্যাজিক !!!!!!!!!!!!! ( Animation ) - শান্তির দেবদূত
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- অপ্রকাশিত চিঠি ৪........ - সুলতানা শিরীন সাজি
- রিকশা: সংক্ষিপ্ত ইতিহাস - ইমন জুবায়ের
- আসুন পরিচিত হই এক জগৎ বিখ্যাত কল্প-বিজ্ঞান সিরিজের সাথে (ডাউনলোড লিংক সহ!!!
)। - সাদাচোখ
জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯
![]()
ইমেইল আমরা এখন কারণেও করি অকারণেও করি। একটা বদঅভ্যাসের মতো হয়ে গ্যাছে। অনেকেই অনেক সার্ভিস প্রোভাইডারের (বেশীর ভাগই ফ্রী সার্ভিস প্রোভাইডার) অথবা অফিসের মেইল ব্যবহার করে থাকি। অফিসের মেইল একাউন্টগুলোতে পূর্ণাঙ্গ সাধীনতা থাকে না যতটা থাকে ফ্রী ই-মেইল সার্ভিস প্রোভাইডরগুলোর সার্ভিসে। তাই আমরা কেউ হটমেইল / জিমেইল কিংবা ইয়াহু মেইল ব্যবহার করে থাকি। আর তাই আজ এদের মাঝ থেকে দ্রুতগতির (অন্যান্য মেইলের চেয়েও ফাস্ট) জিমেইলের কিছু আকর্ষণীয় ফিচারের কথা বলবো যা হয়তো অনেকই জানেন কিংবা জানেন না।
(আরও জানতে পড়ুন - জিমেইলের সেরা কিছু ফিচার -২ : ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, গুগল প্রোফাইল এবং অন্যান্য ! ! !)
লেবেল ফিল্টারিং:
আমি প্রায়ই ফেসবুকের মেইলের চোটে দরকারী মেইলগুলো খুঁজে পেতাম না। আবার শুধু ফেসবুকের জন্য আরেকটা একাউন্ট মেন্টেইন করাটাও ছিলো ঝামেলার। আগে ভাবতাম এমন যদি হতো ফেসবুকের মেইলগুলো একটা ফোল্ডারে থাকবে, বন্ধুদের মেইলগুলো আলাদা ফোল্ডারে কিংবা অফিস অথবা আত্বীয়-স্বজনের মেইলগুলো আলাদাভাবে থাকবে তাহলে কতই না ভালো হত।
জিমেইলের মেইল ফিল্টারিং এবং লেবেলিং এর মাধ্যমে এখন আমার আর আগের মতো ঝামেলা পোহাতে হয় না। ক্যাটাগরী অনুযায়ী ই-মেইলগুলো বিভিন্ন ফোল্ডারে (লেবেলে) আলাদা আলাদা ভাবে পাই। নিচের ছবির মতো-
![]()
আপনিও চাইলে এই সুবিধাটি পেতে পারেন। এর জন্য যা করতে হবে -
১. উপরের ছবির মতো আপনার মেইল বক্সের বাম দিকে "লেবেল" নামে একটা অপশন পাবেন। সেখান থেকে এডিট লেবেল এ ক্লিক করুন। এবার আপনার ইচ্ছে মতো লেবেল বা ফোল্ডার তৈরী করুন যেমনটা আপনার ইচ্ছা। (আমারটা তো ছবিতেই দেখা যাচ্ছে)
২. এবার মেইলবক্সের উপরে সার্চ অপশনের পাশে হাতের ডান দিকে "Create a Filter" নামে একটা অপশন পাবেন তাতে ক্লিক করুন। এরপর "From" ফিল্ড এ আপনার বন্ধুদের ইমেইল অথবা ফেসবুক থেকে যে ইমেইল গুলো আসে সেগুলোর এড্রেস এভাবে টাইপ করুন -
OR OR
অথবা ফেসবুকের ইমেইলগুলো -
OR video+ooirlp= OR facebook OR notemaster+ooirlp= OR notes+ooirlp= OR sharemaster+ooirlp= OR photos+ooirlp= OR eventmaster+ooirlp= OR groupmaster+ooirlp= OR OR OR apps+ooirlp= OR wallmaster+ooirlp= OR confirm+ooirlp= OR notification+ooirlp=
দিয়ে নেক্সট দিন।
এরপর নিচের ছবির মতো লেবেল সিলেক্ট করে দিন।
![]()
ব্যাস! মামলা খতম। এবার আরামসে মেইল চেক করুন।
হিডেন ইমেইল এড্রেসঃ
আপনি চাচ্ছেন আপনার আসল ইমেইল এড্রেস কেউ না জানুক কিন্তু আপনি ইমেইল গুলো একটা ছদ্মনামে পেতে চাচ্ছেন, ধরুন আপনার ইমেইল এড্রেস-
আপনি চাচ্ছেন আসল ইমেইলটার পরিবর্তে অন্যকিছু দিতে যেমন -
somewhereinblog+
somewhereinblog+
চাইলেও দিতে পারেন। ইমেইল কিন্তু আপনার এই ঠিকানাতেই আসবে-
এতে লাভ হচ্ছে একটা একাউন্ট থেকে ফেসবুকের, অফিসের, বন্ধুদের জন্য সেকেন্ডারী এড্রেস তৈরী করলেন। ফলে আলাদা আলাদা একাউন্ট ও খোলা লাগলো না এবং মূল এড্রেসটাও গোপন থাকলো।
অফলাইন জিমেইলঃ
![]()
নাম শুনেই বুঝতে পারছেন ইমেইল পড়ার জন্য অনলাইলে থাকার প্রয়োজন নেই। আসলেই তাই! ধরুন আপনি অফিস থেকে বাসায় এসে মাত্র লগইন করলেন। দেখলেন অফিস থেকে ১০টা দরকারী মেইল এসেছে। ২টা পড়ার সাথে সাথেই নেটের কানেকশন হাওয়া অথচ বাকী মেইলগুলোও পড়া দরকার। আপনার অফলাইন জিমেইল ফিচারটি চালু থাকলে নেটের কানেকশন না থাকা সত্তেও আপনি বাকী ইমেইল গুলো পড়ে যেতে পারবেন অনায়াসে। এর জন্য সেটিংস থেকে ল্যাব এ গিয়ে "অফলাইন জিমেইল" এই ফিচারটি এনাবল করে দিলেই হবে।
পপ / আইম্যাপ / মোবাইল মেইল সাপোর্টঃ
![]()
সেরা ইমেইল সার্ভিস প্রোভাইডারগুলোর মধ্যে জিমেইলই সর্বপ্রথম পপ থ্রি / আইম্যাপ সাপোর্ট দেয় ফ্রিতে। এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার ইমেইল ক্লায়েন্ট যেমন- ইউডোরা, আউটলুক এক্সপ্রেস, থান্ডারবার্ড ইত্যাদির মাধ্যমে ফ্রিতে ইমেইল পড়তে পারবেন। অথচ ইয়াহু কিংবা হটমেইলে এই সুবিধা পেতে হলে একটা বাৎসরিক ফি দিতে হয়।
মোবাইল থেকে মেইল চেক করার জন্য জিমেইলের নিজস্ব ক্লায়েন্ট আছে। যার মাধ্যমে সামান্য খরচে (জিমেইলের খরচ না, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের খরচ) আপনি মোবাইল থেকে যেকোন মুহুর্তে আপনার দরকারী মেইলগুলো চেক করতে পারেন।
জিমেইলের মোবাইল ক্লায়েন্ট
থিমঃ
এখানে লেখার কিছু নাই। দেখার আছে অনেক কিছু। সাদাকালো ইয়াহু কিংবা হট্ মেইলের চেয়ে জিমেইলের আউটলুক নিচে দেখুন। থিমগুলো পাবেন সেটিংস এ।
Click This Link
আর এস এস পড়ুন মেইল থেকেইঃ
প্রথমে সেটিংস থেকে ল্যাব এ যান। ওখান থেকে "Add any gadget by URL" এনাবল করুন। তারপর আবার সেটিংস এ গিয়ে "Gadgets" ক্লিক করুন। সেখানে এই লিঙ্কটা পেস্ট করুন -
http://gad.getpla.net/feed/reader.xml
মেইল বক্সের বামে দেখবেন ফিড আসা শুরু করেছে। আপনি চাইলে অন্যকোন ফিড এডও করতে পারেন। (যেমন সামহোয়্যার ইন ব্লগের ফিড)
শান্তি ! শান্তি!!
বিল্টইন টেক্সট/ভয়েস/ভিডিও চ্যাটঃ
![]()
মেইলবক্সের ভিতরেই টেক্সট/ভয়েস/ভিডিও চ্যাট করার অপশন পাবেন। আমাদের দেশে যেই স্লো কানেকশন তাতেই ভয়েস কোয়ালিটি অসাধারণ আসে ভয়েস চ্যাট এ।
আনলিমিটেড স্পেস এবং জিমেইল ড্রাইভঃ
ইয়াহু কিংবা হটমেইলের মতো লিমিটেড স্পেস নেই জিমেইলে, আছে আনলিমিটেড স্পেস। এই স্পেস গুলোকে আপনি একটা পেনড্রাইভ হিসেবে ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে পারেন ফায়ারফক্সের এই এক্সটেনশনটা ব্যবহার করে-
Click This Link
নিচে স্ক্রিনশট দেখুন-
![]()
কি বোর্ড শর্টকাটঃ
মাউস ছাড়াই কি-বোর্ড দিয়ে শর্টকাটের মাধ্যমে জিমেইল ব্যবহার করুন। এটা সেটিংস -> ল্যাবে গিয়ে এনাবল করতে হবে। তারপর সেটিংস এ কি বোর্ড শর্টকাট নামে একটা অপশন পাবেন। আপনি ইচ্ছা করলে আপনার নিজের ইচ্ছেমতো শর্টকাট সেট করতে পারেন অথবা জিমেইলের বিল্টইন শর্টকাটও ব্যবহার করতে পারেন।
ফাইল আপলোড প্রগ্রেস বারঃ
![]()
ইয়াহু কিংবা হটমেইলে ফাইল এটাচ করার জন্য আপলোড করলে কতটুকু আপলোড হলো তা দেখায় না (কিংবা আমি এ পর্যন্ত দেখিনি) কিন্তু জিমেইলের মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার ফাইলটা কতটুকু আপলোড হলো আর কতটুকু বাকী।
সহজ গ্রুপ মেইলিং:
আপনি চাচ্ছেন একটা ইমেইল আপনার বন্ধুদের সবাইকে দিতে। এতে করে সবার নাম আপনাকে এড্রেস ফিল্ডে টাইপ করতে হবে যা বিরক্তিকর। এর থেকে মুক্তি পেতে চাইলে বন্ধুদের ইমেইল এড্রেস নিয়ে একটা গ্রুপ করে ফেলুন এভাবে-
১. মেইলবক্সের বামে কন্টাক্টস এ ক্লিক করুন। সেখান থেকে ফ্রেন্ডস এ যান। এবার আপনার সব বন্ধুদের ইমেইল এড্রেস একে একে এড করতে থাকুন।
২. এড করা শেষ হলে কম্পোজ অপশনে গিয়ে “Friends” টাইপ করলেই গ্রুপটার নাম চলে আসবে। সেটাকে সিলেক্ট করে দিলে দেখবেন অটোম্যাটিক সব ইমেইল এড্রেস চলে এসেছে। এভাবে আপনি আপনার ইচ্ছে মতো গ্রুপ তৈরী করে ইমেইল করতে পারেন একসাথে বহুজন কে।
![]()
![]()
![]()
রিপোস্ট.....!! এখানে যেসব ফিচারের কথা লেখা আছে বেশীরভাগই ইন্টারনেট এক্সপ্লোরার ৭ অথবা ফায়ারফক্স না হলে পাওয়া নাও যেতে পারে
(আরও জানতে পড়ুন - জিমেইলের সেরা কিছু ফিচার -২ : ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, গুগল প্রোফাইল এবং অন্যান্য ! ! !)
প্রকাশ করা হয়েছে: টেকি পোস্ট, নরকের পাপী বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বাপরে!! ধন্যবাদ!!
লেখক বলেছেন: ঠিক আছে। পড়ে দেখবেন কিন্তুক! কাজে আসবে।
বিদিশা বলেছেন:
ভালো পোস্ট। প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ!
কাঙাল মামা বলেছেন:
এরকম পোস্ট ব্লগে আছে। ২টা পার্ট। ইন্জিনিয়ার লিখছে মনে হয়!Click This Link
Click This Link
তবে আপনারটায় আনকমন কিছু আচে। প্রিয়তে
লেখক বলেছেন:
আমার এই পোস্টটা ইঞ্জিনিয়ার সাহেবেরও আগের পোস্ট।
আমার পুরান নিকে লেখা এটা পড়ে দেখেন- Click This Link
এটা রিপোস্ট, নতুন নিকে!!
লেখক বলেছেন: জিমেইল বস অফ দি বসেস!!!
সাইফুর বলেছেন:
পপ থ্রি / আইম্যাপ সাপোর্ট ভয়াবহ প্রয়োজনীয় হয় মাঝে মাঝে
লেখক বলেছেন: জ্বী!
লেখক বলেছেন: ধন্যবাদ!!
কাঙাল মামা বলেছেন:
আচ্ছা আচ্ছা!! আমি বুঝতে পারি নি যে আপনি নরকের পাপী!! আপনার সাথে শেয়ার করার জন্যই ঐ ২টা লিংক দিয়েছিলাম।লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এইটা টপ ছিক্রেট ![]()
আলাউদ্দিন আলো বলেছেন:
++++ প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: ধন্যবাদ!
বিবর্তনবাদী বলেছেন:
আর্কাইভড +++++
লেখক বলেছেন: ধন্যবাদ!!
আশরাফ সুজন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ!
ইসানুর বলেছেন:
++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ!!!
জেরী বলেছেন:
প্লাস
লেখক বলেছেন: ধন্যবাদ!!
শারমীন সুমি বলেছেন:
কাজে লাগবে...ধন্যবাদ!!
লেখক বলেছেন: ধন্যবাদ!!
লেখক বলেছেন: ধন্যবাদ!!
নৌশীন বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ওরে বাবা ধন্যবাদ ছোট্টো বন্ধু!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















প্রিয়তে নিলাম। পোস্ট ভাল লেগেছে।