নোয়াখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের প থেকে পুস্পস্তবক অপর্ন করা হয়। এর পরে নোয়াখালী প্রেসকাব, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ, আওয়ামীলী, বিএনপি, বাসদ, সমিম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পন করে। নোয়াখালী-৪ আসনের বড় দুই জোটের কোন প্রার্থীকে শহীদ মিনারে দেখা যায়নি।
তবে সবয়ে সরগরম ছিলো বেগমগঞ্জ। নোয়াখালী-৩ আসনের প্রার্থীরা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে চৌমুহনী কেন্দ্রীয় শহীদ মিনারে শো-ডাউন করে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নবনির্মিত চৌমুহনী কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করেন বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, নোয়াখালী সাংবাদিক ইউনিটি, মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন। এর পর একে একে আসেন এ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহম্মেদ জাবেদ। তিনি মুক্তিযোদ্ধা, শিকসহ বিভিন্ন পেশার মানুষদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পন করেন। পরে চারদলীয় জোট প্রার্থী যুবদল সভাপতি বরকত উল্যা বুলু। বেগমগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যাান পদে মনোয়নপত্র দাখিলকারী বিএনপির ৫ প্রার্থীসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পুস্পমাল্য অর্পনের পর আসেন আরেক স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ কিরন।
নোয়াখালী-১ সেনবাগ আসনের মহাজোট প্রার্থী ড. জামাল উদ্দীন এবং চারদলীয় জোট প্রার্থী জয়নুল আবেদীন ফারুক দিবসের প্রথম প্রহরেই নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে শো-ডাউনের মাধ্যমে সেনবাগ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
নোয়াখালী-৫ আসনের দুই ভিআইপি প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদ এবং ওবায়দুল কাদের রাতে শহীদ মিনারে না গেলেও উভয় দলের নেতাকর্মীরা শো-ডাউনের মাধ্যমে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাহাবউদ্দীন রাতেই নেতাকর্মীদের নিয়ে পুস্পমাল্য দেন।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০০৮
#
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।