somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনী শো-ডাউনে মুখরিত নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন। দুই স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহম্মেদ জাবেদ ও মামুনুর রশিদ কিরণের নির্বাচনী মিছিলে

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনী শো-ডাউনে মুখরিত নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন। দুই স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহম্মেদ জাবেদ ও মামুনুর রশিদ কিরণের নির্বাচনী মিছিলে অর্ধলাধিক লোকের পদভাবে মুখরিত হয়ে উঠে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পরিণত হয় মিছিলের নগরীতে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুই প্রার্থীর শো-ডাউনকে ঘিরে থমকে যায় চৌমুহনী। দুই প্রার্থীর শান্তিপূর্ণ শো-ডাউনকে সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে স্বাগত জানায়।
ব্যাপক উন্নয়নে বদলে যাওয়া বেগমগঞ্জের ভোটারদের সামনে উন্নয়ন এবং পরিবর্তন এই শ্লোগানকে সামনে রেখে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহম্মেদ জাবেদ গণজমায়েতের আয়োজন করে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে দুপুর থেকে মিছিল এসে জড়ে হতে থাকে এখানে। স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহম্মেদ জাবেদ, তাঁর নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী বেলাল উ আহম্মেদ, চৌমুহনী পৌরসভার সাবেক চেয়ারম্যান এবিএম ইউসুফ, মুক্তিযেদ্ধা রফিক উল্যা, মাহবুবুল হক, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বিকাল ৫টায় বেগমগঞ্জ স্কুল থেকে মিছিল বের হয়ে চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদণি করে। হাজার হাজার মানুষের তিন কিলোমিটার দীর্ঘ মিছিলটি চৌমুহনী অতিক্রম করতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ মিছিলকে স্বাগত জানায়।
অন্যদিকে দীর্ঘদিনের দান অনুদানের কারণে জনপ্রিয় শিল্পপতি বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ কিরণ গণজমায়েত করে চৌমুহনীর মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে। প্রার্থী মামুনুর রশিদ কিরন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম বিএ, মোহাম্মদ উল্যা বিএ, শেখ শহিদুল ইসলাম, ছায়েদুল হক ছাদু, সাহাব উল্যাহ কাজলের নেতৃত্বে এখান থেকে মিছিল বের হয় বিকাল ৪টায়। হাজার হাজার মানুষের অংশ গ্রহণে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মিছিলটি চৌমুহনী থেকে চৌরাস্তামুখে রওয়ানা হলে রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়। এসময় এ মিছিলটিকেও স্বাগত জানায়।
উল্লেখ্য, এ আসনে জনপ্রিয়তা থাকা স্বত্বেও মামুনুর রশিদ কিরণকে মনোনয়ন না দিয়েআওয়ামীলীগ থেকে যুবমহিলালীগের কেন্দ্রীয় নেত্রী লুৎফুন্নাহার মুন্নিকে মনোনয়ন দেয়া হয়। পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও তৃণমূল নেতাকর্মীদের ডেকে দলের সিদ্ধান্ত মেনে নেয়। কিছুদিন পর হঠাৎ করেই শেখ হাসিার নির্দেশ দিয়েছেন বলে তফসিল পুননির্ধারণের পর মামুনুর রশিদ কিরণ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×