রোববার ঢাকার ইন্দিরা রোড সংলগ্ন টিএন্ডটি মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে নোয়াখালী কোর্ট মসজিদে এবং সদর উপজেলার জালিয়াল গ্রামের বাড়ীতে ৩য় নামাজের জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুম রবিউল হোসেন কচি জীবদ্দশায় জেলা আ’লীগের সহ সভাপতি, নোয়াখালী স্পোটিং ক্লাবের সহ সভাপতি, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য, নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান, জেলা ফুটবল কমিটির সেক্রেটারী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
মরহুমের মৃত্যুতে তাঁর রণাঙ্গনের সহ:যোদ্ধা চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউছুপ , সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও প্রজন্ম ৭্১’ এর সভাপতি অধ্যাপক ড. গাজী সালেহ্ উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফসহ বিভিন্না সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
এদিকে নোয়াখালী জেলা সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে শোক প্রকাশ করা হয়েছে। জেলা আ’লীগ কার্যালয়ে দিন ব্যাপী সংগঠনের পতাকা অর্ধনমিত রাখা হয়। ঢাকা থেকে তাঁর মরদেহ প্রথমে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গনে এবং পরবর্তীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনা হলে তাঁকে শেষ বারের মত দেখার জন্য জেলার সর্বস্তরের মানুষ ভীড় জমায়।
#
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

