somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্ধারিত স্থানে নোয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে চৌমুহনীতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেগমগঞ্জের মীরওয়ারীশপুরের পূর্ব নির্ধাতির স্থানে নোয়াখালীর মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গতকাল রোববার জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও গনমিলনায়তন চত্বরে বিশাল ছাত্রগনজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপক্ষো করে সকাল ১২টা থেকে ঘন্টাব্যাপী জমায়েত থেকে নোয়াখালী মেডিকেল কলেজ স্থাপন নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচী ঘোষনা দেওয়া হয়।
নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত গনজমায়েতে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে জড়ো হতে থাকে। সকাল ১২ টা নাগাদ চৌমুহনী গনমিলনায়তন চত্বরে কয়েক হাজার শিক্ষার্থীর পাশাপাশি বেগমগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের কর্মী সমর্থকেরা উপস্থিত হন।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক ও বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লার সভাপতিত্বে গণজমায়েতে ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন জেরিন সুলতানা, সর্বদলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আবদুর রব চেয়ারম্যান, মোহাম্মদ উল্লা বিকম, আবুল খায়ের বিএ, আজিজুর বাশার স্বপন, মাওলানা তফাজ্জল হোসেন, রহমত উল্যা, সাদেক উল্লা, মনজুরুল আজিম সুমন, মুজিবুর রহমান বাচ্চু, কাজী বেলায়েত হোসেন রাজু, আমিনুল হক মুন্না, হুমায়ুন কবির, রহমত উল্যা মিন্টু প্রমুখ।
বক্তারা নির্ধারিত স্থানে নোয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের বিরুদ্ধে আদালতে রীট পিটিশনকারী সাবেক সংসদ সদস্য ও পার্টেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাশেমের সমালোচনা করেন এবং তিনি যদি তাঁর রীট প্রত্যাহার না করেন তাহলে পার্টেক্স গ্র“পের সকল পন্য বয়কটের ঘোষনা দেন। পাশাপাশি বেগমগঞ্জে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গনজমায়েত শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এদিকে মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী বিএনপির সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাসেম জানান, জনগণের দাবির সাথে তিনি একমত। চৌমুহনীতে থাকলে তিনি নিজেই মিছিলে যোগ দিতেন। প্রস্তাবিত জায়গায় তিনি নিজের নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছিলেন। জরুরী অবস্থা জারীর পর সরকার সেখানে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এতে তাঁর কোন আপত্তি নেই প্রয়োজনে যে কোন ধরণের সহায়তা করতে তিনি প্রস্তুত তবে যেহেতু তিনি এখানে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তাই তাঁর নামে এটি হতে হবে এজন্যই তিনি রীট করেছেন।
প্রসঙ্গত; বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নোয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর মৌজায় ২৬ একর সরকারি ভূমিতে নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাইড সিলেকশন কমিটি। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে এ ভূমি বরাদ্দ প্রদান করে। এমনকি কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য গত ৬জুন দরপত্র আহবান করে গণপূর্ত বিভাগ। আগামি ৮ জুলাই দরপত্র জমা দেয়ার শেষ দিন। কিন্তু গত সাপ্তাহে মেডিক্যাল কলেজের জন্য বরাদ্দকৃত ভূমি নিয়ে একটি রীট আবেদন করেন পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাসেম।
#
http://www.youtube.com/watch?v=J_fXYjED7bE
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×