নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আমিশাপাড়া বন্ধু মহল একাদশ। গতকাল সোমবার বিকালে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টের ২য় সেমিফাইনালে আমিশাপাড়া একাদশ ২-০ গোলে খিলপাড়া একাদশকে পরাজিত করে। খেলায় উভয়দলের জাতীয় এবং বিদেশী ফুটবলারদের ক্রীড়া নৈপুন্য উপভোগ করে ১৫ হাজারেরও বেশি দর্শক।
বিকাল ৬টায় খেলা শুরু হবার পর প্রথমার্ধ গোল শূন্য থেকে যায়। দ্বীতিয়ার্ধের ২২ এবং ৩২ মিনিটে আমিশাপাড়া একাদশের পক্ষে গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত ইকবাল। খেলা দেখার জন্য দুপুর থেকে মাঠে জড়ো হতে থাকে দর্শকরা। জাতীয় পর্যায়ের ফুটবলারদের পাশাপাশি আমিশাপাড়া বন্ধু মহল একাদশে নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান ও আব্রাহাম এবং খিলপাড়া একাদশে নাইজেরিয়ান খেলোয়াড় ডেমিনিক ও এন্থনির ক্রীড়া শৈলী দর্শকদের মুগ্ধ করে।
আগামি ৩১ জুলাই টূর্ণামেন্টের ফাইনালে আমিশাপাড়া একাদশ মুখোমুখি হবে ১ম সেমিফাইনালের বিজয়ী আবির পাড়া একাদশ। ১ম সেমিফাইনালে আবিরপাড়া একাদশ ১১-০ গোলে চন্দ্রগঞ্জ একাদশকে হারায়।
উল্লেখ্য, গত ৩ জুলাই ক্রীড়া সংগঠক মোঃ নুরুল কবির, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোঃ আলমগীল, আব্দুল আউয়াল ও সাইফুল ইসলাম বিপ্লবের উদ্যোগে নবজাগরণ ক্লাবের আয়োজনে আমিশাপাড়া খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি মোঃ শাহজাহান। টূর্ণামেন্ট মোট ৮টি দল অংশগ্রহণ করে।
#
১৫ হাজার দর্শকের দেশী বিদেশী ফুটবলারদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।