সাত দফা দাবি হচ্ছে- স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, নিয়মিত শিক্ষক ও টেকনিশিয়ানের অভাব, বিষয় ভিত্তিক প্রভাষক নিয়োগ, ছাত্রাবাস নির্মান, ডিসেকশন রুম, ব্যবহারিক রুম ও ব্যবহারিক সরঞ্জামাদি এবং লাইব্রেরির ব্যাবস্থা করা।
সকালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা তাঁদের দাবি দাওয়া সম্বলিত ব্যানার ও পেস্টুন নিয়ে নোয়াখালী মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস নোয়াখালী জেনারেল হাসপাতালে বিক্ষোভ মিছিল বের করে। এর পর তারা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে নাহিদ হোসেন, সায়েমা মারুফা, এ কে এম ফরহাদ ও আরশী আক্তার মৌসুমী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি দাওয়া না মান হলে পরবর্তীতে লাগাতার ক্লাস বর্জনসহ বৃহত্তর কর্মসূচিতে দেয়া হবে বলে উল্লেখ করেন। পরে শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন।
উল্লেখ্য; গত ৭ ফেব্র“য়ারি নোয়াখালী জেনারেল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর ক্লাস শুরুর মধ্য দিয়ে এই নোয়াখালী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। জেলার বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন করা হয়েছে এবং ইতিমধ্যে সেখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে বলে জানা গেছে।
http://www.youtube.com/watch?v=UDa6SBEasYQ
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



