somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে মেছো বাঘ আটক

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকায় বিরল প্রজাতির একটি মেছো বাঘ ধরা পড়ে। ধরার সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় বুধবার বিকেলে বাঘটি মারা যায়।
চর কলমির লিগেছি এগ্রো ফিশারিজের মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি তাঁর প্রকল্প এলাকায় ভেতর এই বাঘটিকে দেখেন। এর পর আশেপাশের লোকজনকে জানিয়ে তাঁদের সহায়তায় ধরার চেষ্টা করলে বাঘটি আক্রমন করার জন্য তাঁদের দিকে তেড়ে আসেন। এসময় তাঁরা লাঠি-সোঠা নিয়ে ধাওয়া করলে বাঘটি মৎস্য প্রকল্পের পানিতে পড়ে যায়। পরে জাল ফেলে বাঘটিকে ধরে শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখেন। এখবর আশেপাশের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন বাঘ দেখতে সেখানে এসে ভীড় জমায়।
বাঘটি প্রায় আড়াই ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতা এই মেছো বাঘটিকে দেখতে খুবই হিংস্র বলে মনে হয়। এর আগে তাঁরা এই রকম দুইটি বাঘকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন।
এদিকে, বাঘ ধরা পড়ার খবর পেয়ে বুধবার সকালে বন বিভাগের বিট অফিসার সফিকুর রহমান এবং থানার এএসআই বাহারুল ইসলাম ঘটনাস্থলে যান। তাঁরা সেখানে গিয়ে বাঘটিকে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনার পথে বাঘটি মারা যায়।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, এটি দেখতে অনেকটাই মেছো বাঘের মতো। কিন্তু তাঁদের কাছে আনার আগেই পথে বাঘটি মারা গেছে।
সহকারি কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন মোল্লা জানান, প্রাণীটি বিরল প্রজাতির একটি মেছো বাঘ। লোকজন অসচেনতার কারনে ধরতে গিয়ে বাঘটিকে আঘাত করে। বাঘটির মাথায় মারাত্মক জখম থাকায় এটি মারা গেছে। এর পরও তাৎক্ষনিক খবর পেলে এই প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করা যেত।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×