র্যাব-১ এর ডিএডি জাহাঙ্গীর আলমও এএসপি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, আজ ভোর রাতে হাতিয়া উপজেলার জনতা বাজার নাছির ডাক্তারের বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাবের অভিযান চালায়। এসময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। গুলিতে বাশার বাহিনী প্রধান বাশার মাঝি নিহত হন। এসময় র্যাবের এ এসআই আমান ও সিপাহী সারোয়ার আহত হন।
অভিযানে একটি দেশি অস্ত্র, কিরিচ ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানিগঞ্জ উপজেলায় হত্যা, ধর্ষণ, ডাকাতি-সহ ৩৭ টি মামলা রয়েছে।
প্রায় ২ দশকের বেশি সময় জেলার মেঘনা উপকূলীয় অঞ্চলে বাশার বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে। ২০০৩ সালের ডিসেম্বরে পরিচালিত অভিযানেও তাকে গ্রেফতার করা যায়নি।
মঙ্গলবার বিকালে তাকে ময়না তদন্ত শেষে দাপন করা হয় তার নামাজের জানাজায় বিপুল সংখক লোক সমাবেত হয়। এছাড়া বিপুল পরিমান ভুমিহীন নারী ও শিশু উপস্থিত ছিল ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



