somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারী মুজিব কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ ছাড়াকে কেন্দ্রকরে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘর্ষ; আহত-৫ আটক-২

০১ লা নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারী মুজিব কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ বিভিন্ন মোবাইল ও অনলাইনে ছাড়াকে কেন্দ্রকরে সোমবার দুপুরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতরা হলেন, সজল, জাবেদ, নোমান, তারিন, আবদুল্লাহ।
জানাযায়, সরকারী মুজিব কলেজের ছাত্রলীগ সমর্থিত ছাত্র রকি, সজল, রাকিব, ফয়সালসহ আরও কয়েকজন ছাত্র কলেজ ক্যাম্পাসে ২য় বর্ষের অধ্যায়নরত এক ছাত্রীর ৫২ সেন্ডের আপত্তিকর ভিডিও ফুটেজ ২৬ অক্টোবর বিভিন্ন মোবাইল ও অনলাইনে ছেড়ে দেয়। ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ায় এলাকায় সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়। এঘটনার তদন্তে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, কলেজের ইংরেজীর প্রভাষক আল বেরুণী, রসায়নবিদ্যার প্রভাষক আবদুল কাদের, বাংলার প্রভাষক অশ্রুমনি সাহা। তদন্ত কমিটি তদন্ত করে তাদের তদন্ত প্রতিবেদন এখনও দাখিল করেননি বলে সূত্রে জানাযায়।
ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে সরকারী মুজিব কলেজে ছাত্রলীগ নেতা নোমান গ্রুপ সজলকে ভিডিও ফুটেজের জন্য দায়ী করে কলেজ ক্যাম্পাসে মারধর করে। পরে ছাত্রলীগ নেতা সজল গ্রুপ সংগঠিত হয়ে নোমান গ্রুপের সাথে সংর্ঘর্ষ বেধে যায়। কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী তুমুল সংর্ঘর্ষ হয়। কলেজের ছাত্রশিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষককেরা নিরাপদ স্থানে চলে গিয়ে আ’লীগ নেতাদেরকে খবর দেয়। ছাত্র-ছাত্রীরা দিকবেদিক ছুটাছুটি করে কলেজ ক্যাম্পাস থেকে চলে যায়। আ’লীগের প্রভাবশালী নেতা জেলা আ’লীগের সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা পুলিশ নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় আবদুল কাদের মির্জা ছাত্রলীগ নেতা জাবেদ ও তারিনকে নিজ হাতে আটক করে পুলিশকে দেয়। উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান তারিনের অভিভাবকসহ থানায় গিয়ে মুসলেকা দিয়ে জিম্মায় চাড়িয়ে নেয়। জাবেদকে থানায় আটক করে রাখা হয়।
সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা জানান, মুজিব কলেজে ইভটিজিংকে কেন্দ্র করে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য তিনি দু’জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ইভটিজিংয়ের ব্যাপারে শক্ত প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×