নোয়াখালী শহরের প্রাইম হসপিটালে চিকিৎসাধীন এক রোগীনির নবজাতক শিশুর দেহে পপুলার ইনপিউশনস কোম্পানীর পেডিসল ডিএস স্যালাইন পুশ করার সময় স্যালাইনের ভিতরে শ্যাওলা ধরা পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ভোর রাতে ঘটনাটি ঘটে।
রোগীনির স্বামী মাহবুবুর রহমান অভিযোগ করেন, গত শনিবার রাতে তাঁর স্ত্রী সানজিদা শান্তা (২৬) ওই হাসপাতালে ৫০৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় একটি পুত্র সন্তান প্রসব করেন। রোববার রাতে তার নবজাতক শিশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ মতে ভোর রাতে শিশুটিকে পপুলার ইনফিউশনস কোম্পানীর পেডিসল ডিএস ২০০মি:লি: স্যালাইন দেওয়া হয়। সোমবার সকালে তিনি স্যালাইনের ভেতরে শ্যাওলা দেখতে পান। তাৎক্ষনিক তিনি বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে জানানোর পর তাঁরা স্যালাইনটি খুলে তড়িঘড়ি করে সরিয়ে ফেলার চেষ্টা করে। এসময় তিনি স্যালাইনটি তার হস্তগত করেন।
রোগীর চাচা একুশে টেলিভিশন’র নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম জানান, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করেছেন।
পপুলার ইনফিউশন কোম্পানীর সিনিয়র এরিয়া ম্যানেজার আবু সালেহ তার কোম্পানীর স্যালাইনের ভেতর শ্যাওলা পাওয়ার কথা স্বীকার করেছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে এ প্রতিবেদককে জানান।
এ ব্যাপারে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মাহবুবুর রহমানের বক্তব্য জানার জন্য তার লেন্ডফোন ও সেল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নোয়াখালীতে একটি প্রাইভেট হাসপাতলে নবজাতকের দেহে প্রয়োগ করা স্যালাইনে শ্যাওলা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।