আজ বিশ্ব মা দিবস। সালাম পৃথিবীর সকল মা-দের।
আমি আজ আমার মায়ের কাছ থেকে আড়াইশ কিলোমিটার এর কিছু বেশি দূরে বসে লিখছি। আমার মা ইন্টারনেট ব্যবহার করেন না তাই হয়তো আমার এই লিখা পরতে পারবেন না। কিন্তু মন থেকে ঠিকই উপলব্ধি করতে পারবে কতটা মনে পরছে মা-কে।
মাগো তুমি আমার কাছ থেকে একটুও দূরে নও। তুমিতো মিশে আছ আমার সব কিছুতেই। আমার কাছেতো বছরের প্রতিটি দিনই তোমার জন্য। আমি চাইনা শুধু একটি দিন তোমাকে স্মরন করি বাকি দিনগুলো ভুলে থাকি। মাগো পেশাগত কারণে আজ আমি তোমার কাছ থেকে দূরে। আমার মনে আছে জন্মের পর থেকে চাকরিতে যোগ দেবার আগ পর্যন্ত আমি কখনই তোমার কাছ থেকে দূরে থাকিনি। ছোটবেলায় দুরের স্কুলে পরতে দাওনি কারন সারাদিন তোমার কাছ থেকে দূরে থাকব কি খাব? মাগো আমার এখন মনে আছে আমাকে মানুষ করার জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করেছ। মাগো আজ বড় হয়েছি, জানিনা মানুষের মত মানুষ হতে পেরেছি কিনা, তবে তোমাকে দু'বেলা খাওয়াতে পারবো, কিন্তু তুমি আজ আমার কাছ থেকে দূরে। মাগো তোমাকে ছাড়া থাকতে শেখাওনি এখন কেন থাকতে হচ্ছে? মাগো তোমাকে ছাড়া থাকতে চাই না। তোমাকে চাই আমার সারাটি জীবন আমার পাশে। তুমি থাকলে এই পৃথিবীতে আর কাউকে চাইনা। অনেক কষ্ট তোমাকে ছাড়া। যখন ইউনিভার্সিটিটে পড়ি তখন থেকেই আমার রাত জাগার অভ্যাস। রাতে ক্ষিধা পেলে যেন না খেয়ে থাকি তাই প্রতি রাতে ডায়নিং টেবিলে কিছু না কিছু করে রাখতে তুমি। রাতে ঘুমালে গায়ে কিছু আছে কিনা নিজের ঘুম ভেঙ্গে উঠে দেখে যেতে। রাতে মশা কামড়াচ্ছে কিনা, পরতে বশলে ক্ষিধা লাগল কিনা, সকালে ক্লাসে যাবার সময় খেয়ে গেলাম কিনা, বিকেলে বাসায় ফেরার পরে খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরতে। মাগো কিছুই ভুলিনি। এখন যখন সময় তোমার খেয়াল রাখা তখন তুমি নেয় কাছে।
মাগো এখন অফিস থেকে আসলে বুয়া না আসলে নিজে করে খেতে হয়, কারণ এখানে তুমি নেই। রাতে গায়ে কিছু না থাকলে নিজেকে উঠে কাথা খুজে নিতে হয়, কারণ তুমি নেই। সকালে প্রায় না খেয়ে অফিসের জন্য বের হয়ে যাই, কারণ তুমি নেই। এখনও রাত জেগে কাজ করি, কিন্তু রাতে ক্ষিধা লাগলে প্রায় সময় না খেয়ে থাকি অথবা শুধু পানি খেয়ে নেই, কারন তুমি নেই আর তুমিতো জানই তোমার ছেলে সেই ছোটবেলা থেকেই ভুলে যাবার রোগ আছে। তাই প্রায় সময় রাতের জন্য কিছু আনা হয়না, আর তুমিও নেই যে ডায়নিং টেবিল এ খাবার রেখে দিবে। আর তোমার যেই ছেলেকে দুরের স্কুলে পড়তে দাওনি দুপুরে কি খাব তাই, আজ সে দুপুরে প্রতিদিন বাহিরে খাচ্ছে হোটেলে।
আমি জানি পৃথিবীর প্রত্যেক মা তাদের সন্তানদের নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসেন, কিন্তু সন্তান বড় হয়ে সেই মাকে ছেড়ে চলে যায়। মা বুড়ো হলে মায়ের দিকে খেয়াল রাখেনা। দিন দিন এর মানসিকতার মানুষের সংখ্যা বাড়ছে, এটা আজকাল রীতিমত ফ্যাশন হয়ে দারিয়েছে। আমি এই ফ্যাশনের ঘোর বিরোধিতা করি। ধীক্কার ঐসব সন্তানদের যারা তাদের বাবা-মা কে ছেড়ে চলে যায়। এর জন্য যদি কেউ আমাকে সেকেলে বলে তা আমার মাথা মুকুট হিসেবে আমি মেনে নিব, তারপরও মা-বাবা কে ছেড়ে যাওয়ার ফ্যাশনকে সমর্থন করতে পারব না।
আবারও পৃথিবীর সকল মা-কে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

