আমার রাত কেটে যায় নীরবে
শুধু তোমাকে ভেবে
তুমি চলে গেলে, আমাকে ছেড়ে
যাওনি আমার হৃদয় থেকে মুছে
যেমনি তোমার স্মৃতিগুলো
আমার মনের ফ্রেমে আটকে আছে,
তাই আজও বলবো আমি
এখনও ভালবাসি সেই তোমাকে।
ভেবেছিলাম কাটিয়ে দিব এই ক্ষুদ্র জীবন
শুধু তোমায় ভালবেসে
সব স্বপ্ন ভেঁঙ্গে দিয়ে, হঠাৎ কোথায় চলে গেলে
কোন কিছু না জানিয়ে।
তুমি কি কখনো ভাব এই আমাকে?
মনে কি পড়ে সে সব দিনগুলো?
জীবনের সেই অধ্যাটুকু,
আজও যা অপূর্নই রয়ে গেল।
সেই সব স্মৃতিগুলো বড় বেশী মনে পড়ে
বড় কষ্ট দেয়, আর নীরবে অশ্রু ঝরে,
তবুও আমি আজও বলবো
এখনও ভালবাসি সেই তোমাকে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


