somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১ এর রাজাকাররা আজ আবার মাথা চারা দিয়ে উঠেছে (রিপোস্ট)

১৭ ই মে, ২০০৮ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমি প্রথম যখন এই পোস্টটি করি তখন প্রথম পাতায় আমার একসেস ছিল না তাই এই লিখাটি আবার দিলাম)

আমি ব্যাক্তিগতভাবে নিজে কিছু লিখালিখি করলেও সাঃইঃ এ আজ এটা আমার প্রথম পোষ্ট। অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটি পোষ্ট দিবো কিন্তু তার আগে অন্যান্য পোষ্টগুলো দেখে মর্মাহত হলাম। কারণ এখানে আমাদের দেশদ্রোহীরা অনেক বেশি সক্রিয়।

আমি খুবই আশ্চর্য হই যখন দেখি এইদেশে জন্ম নিয়ে, এই দেশের আলো-বাতাসে বেরে উঠে কেউ পাকিস্তানিদের দোষর, ৭১এর সেই রাজাকারদের সমর্থন করে কথা বলছে। আমি মনে করি তারাই একমাত্র সেই রাজাকারদের সমর্থন করতে পারে যাদের ৭১ এ তাদের ভূমিকা সম্পর্কে ভালো ধারণা নেই অথবা যাদের শরীরে তাদের রক্ত বইছে।

কাউকে কাউকে বলতে শুনি যে, ৭১ এ ভুল করেছে কিন্তু পরে তারা নিজেদেরকে শুধরে নিয়েছে এবং এখন তারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে দাবিও করে। আমি বুঝিনা একটা বাচ্চা জন্মাবার সময় যদি তার প্রতি কারি দরদ-মায়া না থাকে, যদি বাচ্চাটি জন্মাবার সময় কেউ বাধা দেয় অথবা নষ্ট করতে চায় তাহলে বাচ্চা ভুমিষ্ট হবার পরে সেই বাচ্চার প্রতি প্রেম-ভালবাসা বা মায়া দেখানো টা কি অভনয় নয়?

এবার আসি একটু অন্য দিকে। আমাদের এত এত মা-বোন দের এজ্জতের কি কোন মূল্যই নেই? যাদের সহায়তায় আমাদের কারো মা, কারো বোন, কারো নানী, কারো খালা-ফুফু আরো অনেকে নিজেদের সম্ভ্রম হারিয়েছে আজ আমরা মানুষ হয়ে কিভাবে পারি তাদের সমর্থনে কথা বলতে অথবা তাদের সুবকিছু ভুলে যেতে? আমরা কি তাহলে নিজেদের বিবেকের কাছে নিজেরা ছোট হয়ে যাচ্ছিনা? নাকি আজ ২০০৮ এ বসে আমরা বলবো আমরা এক বিবেকবর্জিত জাতি?

আমাদের দেশে আজকাল কিছু নব্য রাজাকারের দেখা মিলে। তারা যদিও সারাদেশে সক্রিয় ভুমিকা পালন করে বেরাচ্ছে, তারপরও আমার দেখা তাদের অন্যতম সক্রিয় অবস্থান এই সাঃইঃ ব্লগে। আমি জানিনা কিভাবে তারা আজও এই ব্লগে এতটা সক্রিয়। আমাদের দেশের স্বার্থান্নেশী রাজনীতিবিদদের আমরা অনেক দোষারোপ করি, কারণ তাদের মদদ না পেলে আজ রাজনৈতিক অংগনে তাদের পদচারনা এতটা থাকতে পারত না। কিন্ত আমরা কি কখনই ভেবে দেখেছি, সংসদের বাহিরে সাধারন স্থানগুলোতে আমরা তাদের কতটা ছার দিয়ে যাচ্ছি। এর ফলাফল আমরা এখন না পেলেও পাব খুব শীঘ্রই।

সেদিন আর দূরে নয় যখন আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের প্রশ্ন করবে, বলবে "রাজাকারদের উদ্দেশ্য ব্যাহত করে তোমাদের পূর্ব পুরুষরাতো দেশ স্বাধীন করেছে? কিন্তু তার পরে যখন সেই রাজাকাররা তাদের বীজ বুনছিলো আগামীতে ৭১এর পরাজয়ের শোধ নিতে তখন তোমরা কি করেছো?"

আমি নিজেকে প্রশ্ন করে কি উত্তর পায়? আমি নিজে কি করছি? আজ এই মুহুর্তে হয়তো একটা পোষ্ট দিচ্ছি। কিন্তু কাল কি করবো? আমার এই পোষ্ট-এ যখন কোন নব্য রাজাকার এসে মন্তব্য করবে, তখন হয়তো কেউ তার বাক্যের বুলি দিয়ে তাদের উত্তর দিবে আর কেউ বলবে এদের পেছনে সময় দেয়া বোকামি অথবা সময় নষ্ট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এদের ছেড়ে দিতে নারাজ। তাদেরকে এভাবে ছেড়ে দিলে কাল যখন আমার ভবিষ্যত প্রজন্ম স্কুলে যাবে তখন সে হয়তো তার পাঠ্যপুস্তকে পরবে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা "গোলাম আযম", স্বাধীনতার ঘোষক "মতিউর রহমান নিজামী"।

সর্বক্ষেত্রে ৭১এর ঘাতক দালালদের অনুসারী নব্য রাজাকারদের পদচারণায় আজ আমরা নিজেদের দেশে সংখালঘু হতে চলেছি। আজ আমরা আর মুখফুটে চিতকার করে বলতে পারিনা "জয় বাংলা", যেই শ্লোগান দিয়ে এইদেশ স্বাধীন হয়েছিলো। যেই শ্লোগান শুনলে ৭১এর মুক্তিযোদ্ধাদের শিরায় রক্ত প্রবাহিত হতো দ্বিগুন গতিতে।

আজ সময় এসেছে আবার সেই শ্লোগান দিয়ে এই নব্য রাজাকারদের প্রতিহত করার।

বিঃদ্রঃ "জয় বাংলা" শ্লোগানটি আজ শুধুমাত্র একটি রাজনৈতিক দল ব্যবহার করলেও এটি আমাদের সবার সম্পদ। তাই আমি এখানে এই শ্লোগান কোন দলের হয়ে ব্যবহার করতে বলছি না।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×