আমার প্রিয় পোস্ট

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org

ফেইসবুকে এবার বাংলাদেশ ১৯৭১

০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২৬

শেয়ার করুন:                   Facebook


বিশ্বজুড়ে এক নতুন হুজুগ ফেইসবুক। সোস্যাল কমিউনিটি আমি একটু কম বুঝি। তবে এটা বুঝি যে এইখানে বন্ধু-বান্ধবীর অভাব হয়না।

প্রোফাইল করেছি অনেক আগেই। তবে এবার আমি নিজে একটু অন্য একটা পরিচয় নিলাম ফেইসবুকে। বিভিন্ন ফ্রি-ল্যান্সার সাইটগুলোতে দেখি ফেইসবুক অ্যাপ্লিকেশনের জন্য ডেভেলপার খুঁজছে। তাই ভাবলাম দেখি একটু কিভাবে তৈরী করা যায় একটা টেস্ট অ্যাপ্লিকেশন। তাই কোন কিছু না ভেবেই প্রথমে গুগল মামার কাছে জানতে চাইলাম কিভাবে ফেইসবুক অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়? মামা দেখি তার অনেকগুলো জবাবের মধ্যে তৃতীয়তে উল্লেখ করলেন ফেইসবুক উইকির কথা। উইকিতে আমার সবসময় দারুন উৎসাহ তাই প্রথম দুটিতে না যেয়ে উইকিতেই চলে গেলাম সোজা।



উইকির সাহায্য নিয়ে মোটামুটি একটা ব্যাপার বুঝতে পারলাম তা হলো আসলেই খুবই সোজা এমন অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তাই শুরু করলাম রাতে না খেয়েই। ছোটখাট একটা দাড় করালাম। তারপর তা ফেইসবুকের সাইটে যুক্তও করে দিলাম। নিচে আমার করা প্রথম এবং খুবই সাধারন এই অ্যাপ্লিকেশনের লিংক দিলাম। সময় পাইলে দেখে নিয়েন। না দেখলে নাই।

বাংলাদেশ ১৯৭১

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেইসবুকবাংলাদেশ ১৯৭১ ;
প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তি  বিভাগে ।

 

  • ২০ টি মন্তব্য
  • ২৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩২
comment by: মুতাসিম বলেছেন: আচ্ছা উইকির কোথায় আছে এপ্লিকেশন ডেভেলপ করার বিষয়টা। লিঙ্কটা একটু দিবেন ?

আমি আপনার এপ্লিকেশনটা দেখছি। জানাবো কেমন হল।
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: আমার অ্যাপ্লিকশনে কিছুই নেই। টেস্ট বেসিসে করলাম।

Click This Link

২. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩২
comment by: ইউনুস খান বলেছেন: হ আমিও ভাবতাছি একটা করুম, এই জন্য প্লাস।
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। করে ফেলেন।

৩. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: নাঈম বলেছেন: দেখলাম.....ভালোই.......


অফটপিকঃ আপনের লন্ঠন যাওনের কদ্দুর বস ?
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে। কিছু সমস্যার কারনে যাওয়া একটু পিছিয়েছে।

৪. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: গুড..
ভাল হৈছে...
তোমারে থ্যাংকু না :)
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধইন্যাপাতা আপনেরে।

৫. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০১
comment by: নেমেসিস বলেছেন: কাইল রাইতেই ফিট করসি । আমি ফোর্থ ইউজার :)
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হ দেখতে পাইছি।

৬. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১২
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: ভাল তো। নেট প্রোব্লেম মনে হয়। আমি যাইতে পারতাছি না। আবার ট্রাই করবো
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: ট্রাই করেন বস। আপনাকে একটা ইনভাটেশন পাঠাবো রাতে।

৭. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: গিফার বলেছেন: খুবি সুন্দর হইসে বস...

আমার একটা গরিবানা এ্যপস আসে পারলে এ্যড কইরেন...

http://apps.facebook.com/candle-gifts-djgdf/

আচ্ছা আপনার এ্যপস বানাইতে পয়সা লাগে নাই?
১০ ই জুলাই, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: অবশ্যই। নারে ভাই কোন পয়সা লাগে নাই তবে সময় লেগেছে। সময় = পয়সা!!

৮. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: রনি একটা ইনভাইটেশন পাঠাইছে। আমি তো একসেপ্ট করছি।
১০ ই জুলাই, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ। এইবার আপডেটটা দেখেন।

৯. ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই । মাত্র এড করলাম । আর ৩০ জন রে ইনভাইটেশন পাঠাইলাম ।
১০ ই জুলাই, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: কেমনে?

১০. ১০ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬
comment by: গিফার বলেছেন: কি বলেন এফবিতে এ্যপস বানাতে তোহ পয়সা লাগে মানে হোস্টিং লাগে....

আচ্ছা যাই হোক আপনার এফবিতে নাম কি? এ্যড করমু....
১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: আমার অনেকগুলা হোস্টিং আছে তাই। এফ বি তে আমার নামে সাইফুর মিশু

 



 


স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি, স্বপ্নেই আমার বাস।
http://www.bangladesh1971.org
http://www.saifur-rahman.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪১২১