somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দ উৎসব থেকে সমকামী যুবক গ্রেফতার: মানবাধিকারে ওপর চপেটাঘাত!

২০ শে মে, ২০১৭ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৮ মে ২০১৭ ইং তারিখ দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত আনন্দ সমাবেশ/উৎসব থেকে ২৭ জন সমকামী যুবক গ্রেফতারের ঘটনায় যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায় আজ বড় বেশী উদ্বিগ্ন। যদিও কৌশলে আইনশৃংখলা বাহিনী তাদের দণ্ডবিধির ৩৭৭ নং ধারায় গ্রেফতার না দেখিয়ে মাদক দ্রব্য রাখার অপরাধে গ্রেফতার দেখিয়েছে, যেন কেউ প্রশ্ন করলে তাদের সমকামীতার অপরাধে নয়, আর দশটি নিয়মিত অপরাধে গ্রেফতার করেছে বলে বিভিন্ন মানবাধিকার সংঠন এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও দেশসমূহকে ঘোড়াবুঝ দিতে পারে!

উক্ত গ্রেফতারের ঘটনা সমকামী সম্প্রদায়ের মানবাধিকার ও বাংলাদেশ সংবিধানের ২৭ (আইনের চোখে সমতা), ২৮ (বৈষম্যহীনতা), ৩২ (ব্যক্তিগত স্বাধীনতা) এবং ৩৭ (সমাবেশের অধিকার) অনুচ্ছেদ কর্তৃক প্রদত্ত মৌলিক অধিকার এর স্পষ্টত লংঘন। সাথে সাথে জাতিসংঘ মানবাধিকার সনদ (ইউডিএইচআর) এর ২, ৩, ৭, ও ২০ নং অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) এর ২১, ২৪ ও ২৬ নং ধারার লংঘনও বটে।

শান্তিপূর্ণ আনন্দ সমাবেশ/ উৎসব থেকে সমকামী যুবকদের গ্রেফতারের ঘটনা রাষ্ট্র কর্তৃক যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বহিঃপ্রকাশ। উক্ত ঘটনার মাধ্যমে সরকার যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামীদের নিষ্পেষণের মাধ্যমে অদৃশ্য থেকে অদৃশ্য করাসহ সমুলে উৎপাটন করার প্রয়াশ চালিয়ে যাচ্ছে বলেই মনে হয়।

আজ এই পরিস্থিতে সমকামী যুবকদের গ্রেফতারের ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো আর অবিলম্বে গ্রেফতারকৃত সমকামী যুবকদের মুক্তি প্রদানসহ দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে সমকামী ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এখন সময়ের জোড় দাবী। তা না হলে সেইদিন খুব দূরে নয় যেদিন যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের মত সকল ধর্মীয়, ভাষাগত, নৃতাত্ত্বিক ও লিংগীয় সংখ্যালঘু্দের অস্তিত্ব এ দেশ থেকে বিলীন হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সকাল ১০:৩১
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×